ENG vs USA, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ

England vs USA, FIFA world Cup 2022 Live Match Score: আগামীকাল গ্রুপ-বি এর ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ENG vs USA, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ
ENG vs USA, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2022 | 12:30 AM

দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল গ্রুপ-বি এর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড (England) ও মার্কিন যুক্তরাষ্ট্র (USA)TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচ। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে ওয়েলসের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার দেখার হ্যারি কেনদের বিরুদ্ধে ক্রিশ্চিয়ান পুলিসিচরা ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেন কিনা। এই নিয়ে মোট ১২ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইংল্যান্ড এই নিয়ে ১৫ বার বিশ্বকাপের মঞ্চে নামছে। প্রথম বার ১৯৫০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। এরপর ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র মোট ১১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ইংল্যান্ড জিতেছে ৮ বার। মার্কিন যুক্তরাষ্ট্র জেতে ২ বার। আর একটি ম্যাচ ড্র হয়েছিল।

এ বারের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) হবে।

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি আল বায়াত স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্রর ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড —

গোলরক্ষক- জর্ডন পিকফোর্ড, অ্যারন ব়্যামসডেল, নিক পোপ।

ডিফেন্ডার- কায়রন ট্রিপিয়ার, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, কাইল ওয়াকার, বেন হোয়াইট, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, এরিক ডায়ার, কনর কোডি, লুক শ।

মিডফিল্ডার- ডেক্লান রাইস, জুড বেলিংহ্যাম, কেলভিন ফিলিপস, জর্ডন হেন্ডারসন, কনর গ্যালাঘার, মেসন মাউন্ট।

ফরোয়ার্ড- হ্যারি কেন, ক্যালাম উইলসন, মার্কাস ব়্যাশফোর্ড, রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন।

 

 

Follow Us