AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: বিশ্বকাপ ম্যাচের ‘ফ্রি’ টিকিট? জানতে পেরেই বড় সিদ্ধান্ত নিল ফিফা!

World Cup News: মাস কয়েক আগেই স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো খুব গর্বের সঙ্গে দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪ ম্যাচের টিকিটই সোল্ড আউট হয়ে গিয়েছে। অথচ এখনও ফিফার অফিশিয়াল টিকিট প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। এই টিকিট বিক্রির বিষয়ে ইতিমধ্যেই যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

FIFA World Cup 2026: বিশ্বকাপ ম্যাচের 'ফ্রি' টিকিট? জানতে পেরেই বড় সিদ্ধান্ত নিল ফিফা!
ফিফার সিদ্ধান্তে মাথায হাত ভক্তদের!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 8:10 PM
Share

কলকাতা : ফুটবল বিশ্বকাপ(Fifa World Cup 2026) শুরু হতে বাকি আর মাত্র ৬ দিন। তারপরেই আমেরিকা (USA), মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) মাঠে জীবনযুদ্ধে নামবেন মেসি (Lionel Messi), রোনাল্ডো (Christiano Ronaldo), নেইমার (Neymar Jr.), কেভিন ডে ব্রুইনরা (Kevin De Bruyne)। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই এক নতুন ধরণের বিতর্কে ফেঁসে গিয়েছে ফিফা (FIFA)। ফিফার অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে টিকিট কেটেও এবার ফিফার নিয়মগত ত্রুটির জন্য ঝুলে রয়েছে প্রায় ৬০ জন ফুটবল ফ্যানের বিশ্বকাপ দেখার ভাগ্য।

গত ২১ মে ফিফার অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মে এক ত্রুটির কারণে প্রায় ৬০ জন ‘ভাগ্যবান’ ভক্ত সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচের টিকিট পেয়ে যান। টাকা পেমেন্ট করার সময় ‘গ্লিচ’ হওয়ার কারণে তাঁদের থেকে কোনও টাকা না নিয়েই টিকিট ইস্যু করে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই বিনামূল্যে ইস্যু হওয়া টিকিটগুলো বাতিল করেছে ফিফা। তবে ফিফা জানিয়েছে, সংশ্লিষ্ট আসনগুলো তাঁদের নাম রিজার্ভ করে রাখা হয়েছে। যদি তাঁরা নির্ধারিত মূল্য দিয়ে দেন, তাহলেই টিকিটগুলো বৈধ হবে আবার। ফিফা এই ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে।

মাস কয়েক আগেই স্বয়ং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো খুব গর্বের সঙ্গে দাবি করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ১০৪ ম্যাচের টিকিটই সোল্ড আউট হয়ে গিয়েছে। অথচ এখনও ফিফার অফিশিয়াল টিকিট প্ল্যাটফর্মে বেশ কয়েকটি ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। এই টিকিট বিক্রির বিষয়ে ইতিমধ্যেই যৌথভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। শোনা গিয়েছে, ফিফার একটি ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। এমনকি টিকিট কালোবাজারি হওয়া থেকে রুখতে ফিফার নিজস্ব ‘রিসেল প্ল্যাটফর্ম’ চালু করে ক্রেতা ও বিক্রেতা – উভয় পক্ষের কাছ থেকেই মোটা অঙ্কের কমিশন ফি কাটছে। এরপরেও কালোবাজারি রোখা সম্ভব হয়নি।

যদিও ফিফা নিজে বলেছে, এই অতিরিক্ত টাকা চাওয়ার কারণে তারা দুঃখিত এবং এই অতিরিক্ত টিকিট ফি আসলে বিশ্বজুড়ে ফুটবলের সার্বিক স্টোরে উন্নয়ন কর্মসূচির অনুদান হিসেবে ব্যবহার করা হবে। যদিও, ফুটবল ভক্তরা এই সাফাই শোনার পর যারপরনাই ক্ষিপ্ত হয়ে রয়েছেন। ম্যাচের নাটকীয়তা শুরুর আগেই মাঠের বাইরের এই নাটক ফিফার গায়ে এক বড় বিতর্কের দাগ লাগিয়ে দিল।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?