AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Vietnam: ভিয়েতনামে ড্র, মানোলোর মান বাঁচালেন ফারুখ-গুরপ্রীত

India vs Vietnam Friendly: ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে কিছুটা এগিয়ে ভিয়েতনাম। তবে কাগজে কলমে খুব একটা পার্থক্য নয়। ফলে জয়ের স্বপ্নই দেখছিল ভারতীয় শিবির। যদিও প্রথমে গোল খাওয়ায় সেই ভাবনায় ধাক্কা খায়। ম্যাচের ৩৮ মিনিটে ভিয়েতনামকে এগিয়ে দেন নগুয়েন হোয়াং ডুক। চাপের মুখে ঘুরে দাঁড়ায় ভারত।

India vs Vietnam: ভিয়েতনামে ড্র, মানোলোর মান বাঁচালেন ফারুখ-গুরপ্রীত
Image Credit: AIFF
| Updated on: Oct 12, 2024 | 9:53 PM
Share

ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসের কাছে হার দিয়ে ভারতীয় ফুটবলে মানোলো মার্কোয়েজ অধ্যায় শুরু হয়েছিল। পরের ম্যাচে সিরিয়ার কাছে হার। একই সঙ্গে এফসি গোয়া এবং জাতীয় দলের কোচ। দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার উপর মরিসাসের মতো ফিফা ক্রমতালিকায় অনেক অনেক পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে ড্র দিয়ে শুরু, মানোলোর অস্বস্তি বাড়িয়েছিল। এরপর সিরিয়ার মতো শক্তিশালী দলের কাছে হার। ফলে ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ কোচ মানোলোর জন্যও পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় হয়তো পাশ করলেন না, তবে মানোলোর মান রাখলেন ফারুখ চৌধুরী ও গুরপ্রীত।

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে কিছুটা এগিয়ে ভিয়েতনাম। তবে কাগজে কলমে খুব একটা পার্থক্য নয়। ফলে জয়ের স্বপ্নই দেখছিল ভারতীয় শিবির। যদিও প্রথমে গোল খাওয়ায় সেই ভাবনায় ধাক্কা খায়। ম্যাচের ৩৮ মিনিটে ভিয়েতনামকে এগিয়ে দেন নগুয়েন হোয়াং ডুক। চাপের মুখে ঘুরে দাঁড়ায় ভারত। ম্যাচের ৫৩ মিনিটে সমতা ফেরান ফারুখ।

তাতেও অবশ্য স্বস্তি ছিল না। গুরপ্রীতের হাতও কাজে লেগেছে। নয়তো ম্যাচের ৩৮ মিনিট অবধি ভিয়েতনামকে গোলের জন্য অপেক্ষা করতে হত না। রুদ্ধশ্বাস প্রথমার্ধ। ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেন রাহুল ভেকে। পেনাল্টি পায় ভিয়েতনাম। তাদের ক্যাপ্টেন কিউ এনগোচ হাইয়ের কিক বাঁচিয়ে দেন গুরপ্রীত। ভারতও বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। গোল হয়েছে একটিই। তবে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করায় একেবারে খালি হাতে অন্তত ফিরতে হচ্ছে না।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ