AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: মোহনবাগানের পথে আইএসএলের পরিচিত মুখ গ্রেগ স্টুয়ার্ট!

Mohun Bagan Super Giant: স্টুয়ার্ট ছাড়াও আরও দুই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কথা বলে মোহনবাগান। তবে স্টুয়ার্টের সঙ্গে কথা অনেকটাই পাকা হয়ে যাওয়ায় ওই দুই স্প্যানিশ ফুটবলার এখন কিছুটা ব্যাকফুটে। ভারতে খেলে যাওয়া বিদেশিই চেয়েছেন মোলিনা।

Mohun Bagan: মোহনবাগানের পথে আইএসএলের পরিচিত মুখ গ্রেগ স্টুয়ার্ট!
Image Credit: ISL
| Edited By: | Updated on: Jul 16, 2024 | 3:28 PM
Share

কলকাতা: বিদেশি বাছাইয়ের কাজ একরকম শেষ করে ফেলেছে মোহনবাগান। আর্মান্দো সাদিকুকে নিয়েই আশা-আশঙ্কার দোলাচলে ঝুলছে সবুজ-মেরুন শিবির। এই বছরও সাদিকুর সঙ্গে চুক্তি রয়েছে মোহনবাগানের। আলবানিয়ার ফুটবলারকে সোয়াপ ডিলে ছাড়ার ভাবনা রয়েছে মোহনবাগানের। সাদিকুকে রিলিজ করলে ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগানকে। তাই আইএসএলের অন্য কোনও ক্লাবের সঙ্গে সাদিকুকে সোয়াপ ডিল করা যায় কিনা সেটাই দেখছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তার পরিবর্তে বিভিন্ন নাম ঘুরে বেড়াচ্ছে। বাগানের আক্রমণ ভাগ এমনিতেই শক্তিশালী। কামিংস-পেত্রাতোসের সঙ্গে এবার যোগ দিচ্ছেন জেমি ম্যাকলারেন। সাদিকুর পরিবর্ত বিদেশি দলে নিয়ে আক্রমণ ভাগ আরও শক্তিশালী করার ভাবনা মোহনবাগানের।

সূত্রের খবর, আইএসএলের পরিচিত মুখ গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের পথে পা বাড়িয়ে রেখেছেন। বাগান কোচ মোলিনার পছন্দের ফুটবলার স্টুয়ার্ট। মুম্বই সিটি এফসির হয়ে দু’বছর দুরন্ত ফুটবল খেলেছেন। তার আগে খেলেছেন জামশেদপুরে। স্কটিশ ফুটবলার এখন নিজের দেশেরই প্রিমিয়ারশিপে একটি ক্লাবের হয়ে খেলেন। ভারতে মোহনবাগানের জার্সি পরা অনেকটাই ফাইনাল।

স্টুয়ার্ট ছাড়াও আরও দুই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কথা বলে মোহনবাগান। তবে স্টুয়ার্টের সঙ্গে কথা অনেকটাই পাকা হয়ে যাওয়ায় ওই দুই স্প্যানিশ ফুটবলার এখন কিছুটা ব্যাকফুটে। ভারতে খেলে যাওয়া বিদেশিই চেয়েছেন মোলিনা।

অন্যদিকে আনোয়ার ইস্যুতে সহজে হাল ছাড়তে নারাজ মোহনবাগান। জল যে অনেকদূর গড়াবে, তা আন্দাজ করাই যায়। এদিকে ২৯ জুলাই মোহনবাগান দিবসে অনুশীলন শুরু করছে সিনিয়র দল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?