AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL, MBSG: আইএসএলে সেঞ্চুরি ম্যাচ, হায়দরাবাদে হ্যাটট্রিক মোহনবাগানের

Hyderabad FC vs Mohun Bagan: দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ফুটবল। স্কোরলাইন শেষ অবধি ২-০ হলেও সুযোগ আরও তৈরি হয়েছে। ম্যাচের ৫৫ মিনিটে মোহনবাগানের স্কোরলাইন ২-০ করেন ক্যাপ্টেন শুভাশিস বোস। অ্যাসিস্ট গ্রেগ স্টুয়ার্টের।

ISL, MBSG: আইএসএলে সেঞ্চুরি ম্যাচ, হায়দরাবাদে হ্যাটট্রিক মোহনবাগানের
Image Credit: X
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 9:39 PM
Share

ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের শততম ম্যাচ। স্মরণীয় করে রাখল সবুজ মেরুন ব্রিগেড। মরসুমের শুরুর দিকে কিছুটা হোঁচট খেয়েছে। সেই অর্থে মোহনবাগানের মতো ধারাবাহিকতা ছিল না। তবে কলকাতা মিনি ডার্বি এবং বড় ম্যাচে জয়ের পর টিমের ছন্দ পুরোপুরি বদলে গিয়েছে। এ দিন সেঞ্চুরি ম্যাচে জিতে টানা তিন জয় মোহনবাগানের। সেঞ্চুরি ম্যাচে হায়দরাবাদে হ্যাটট্রিক। হায়দরাবাদ এফসিকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান। গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান এ বারও ‘সুপার জায়ান্ট’ হয়ে উঠছে।

ছন্দে ছিল হায়দরাবাদ এফসিও। গত ম্যাচে কলকাতার মহমেডান স্পোর্টিংকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ম্যাচের ১৫ মিনিটেই তিন গোল করেছিল হায়দরাবাদ। ঘরের মাঠে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে শুরু থেকেই ব্যাকফুটে। মুম্বই সিটি এফসি থেকে এ মরসুমে মোহনবাগানে সই করা গ্রেগ স্টুয়ার্ট ক্রমশ গ্রেট স্টুয়ার্ট হয়ে উঠছেন। গোল করছেন, করাচ্ছেনও। এ দিনও তার অন্যথা হল না।

ম্যাচের ৩৭ মিনিটেই মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। অনিরুদ্ধ থাপার পাস থেকে হায়দরাবাদ ডিফেন্সকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশ মনবীরের। ১-০ লিড নিয়েই বিরতিতে মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ফুটবল। স্কোরলাইন শেষ অবধি ২-০ হলেও সুযোগ আরও তৈরি হয়েছে। ম্যাচের ৫৫ মিনিটে মোহনবাগানের স্কোরলাইন ২-০ করেন ক্যাপ্টেন শুভাশিস বোস। অ্যাসিস্ট গ্রেগ স্টুয়ার্টের।

গ্রেগকে সেট পিস স্পেশালিস্টও বলা হচ্ছে। ৫৫ মিনিটি হায়দরাবাদ বক্সের বাইরে থেকে মাপা ফ্রি-কিক, হেডে গোল করেন ক্যাপ্টেন শুভাশিস বোস। এ বারের আইএসএলে মোহনবাগান ক্যাপ্টেনের তৃতীয় গোল। শেষ অবধি ২-০ স্কোরলাইনই থাকে। হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর