NED vs ARG Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচ

Netherlands vs Argentina Live Streaming, FIFA World Cup 2022: ২০২২ ফিফা বিশ্বকাপে শুরু হতে চলেছে শেষ চারে পা রাখার লড়াই। শুক্রবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

NED vs ARG Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচ
নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা

| Edited By: তিথিমালা মাজী

Dec 09, 2022 | 2:11 AM

দোহা: অঘটনের গ্রুপ পর্ব থেকে হাসি, কান্নায় মোড়া নকআউটের ম্যাচ। ১৭ দিন ধরে দুদ্দাড়িয়ে চলার পর মাঝে দিন দুয়েকের বিরতি। ফের একবার যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup 2022)। এ বারের লড়াই আরও কঠিন। ৩২ দলের বিশ্বকাপ ঝাড়াই বাছাই করে আটটি টিমে এসে দাঁড়িয়েছে। সামনে শেষ চারে ওঠার কঠিন লড়াই। দিন দুয়েক দম নিয়ে ফের একবার লেগে পড়বে ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ক্রোয়েশিয়ার মতো দলগুলি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভার্জিল ভ্যান ডাইকের নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে কখন, কীভাবে দেখবেন এই ম্যাচ? জেনে নিন টিভি৯ বাংলার এই প্রতিবেদনে।

এ বারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি রয়েছে শুক্রবার মধ্যরাত ( ১০ ডিসেম্বর)।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র ওয়েবসাইটে।