দ্বিতীয় হওয়া চলবে না, টিমকে বার্তা বাগান কোচ সার্জিও লোবেরার
এশিয়ান ফুটবল কনফেডারেশন মোহনবাগানকে এক বছরের জন্য মহাদেশীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে। গত মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচ ইরান সফর না করায় এই নিষেধাজ্ঞা। ৫০ হাজার ডলার জরিমানা করা হয়। সুপার কাপ থেকে বিদায়ের পর মোলিনাকে বরখাস্ত করা হয়।

কলকাতা: এশিয়ার মঞ্চে এক মরসুমের নিষেধাজ্ঞা থাকলেও আইএসএল শিরোপা ধরে রাখার জন্য তৈরি মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন দলের নতুন কোচ সার্জিও লোবেরা। তাঁর কথায়, ভারতের সেরা ক্লাব মোহনবাগানের দ্বিতীয় হয়ে শেষ করাটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। সার্জিও লোবেরা বলেছেন, “রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার মতো ক্লাব দ্বিতীয় হলে কেউ খুশি হয় না। আমি সেই ধরনের ক্লাবেই কাজ করছি।” তাঁর মতে, সংক্ষিপ্ত সময়ের কারণেই এ বারের আইএসএল একেবারেই আলাদা প্রতিযোগিতা। ভুল করার জায়গা খুব কম। ভুল করলে কেউই শুধরে নেওয়ার সময় পাবে না।
এশিয়ান ফুটবল কনফেডারেশন মোহনবাগানকে এক বছরের জন্য মহাদেশীয় প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে। গত মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচ ইরান সফর না করায় এই নিষেধাজ্ঞা। ৫০ হাজার ডলার জরিমানা করা হয়। তবে সার্জিওর মতে, এই নিষেধাজ্ঞা দলের কোনও প্রভাব ফেলবে না। তাঁর কথায়, “দলের এখন সবচেয়ে বড় অনুপ্রেরণা ট্রফি জেতা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিষয়টি মাথায় রেখে আমরা খেলি না। লক্ষ্য একটাই, শিরোপা জেতা এবং আবার মঞ্চে ফেরা।” বিদেশি মিডফিল্ডার না পাওয়ায়, দল গঠনে সমস্যা হচ্ছিল বলেও ইঙ্গিত দিয়েছিলেনসুপার কাপ থেকে বিদায়ের পর মোলিনাকে বরখাস্ত করা হয়। মোলিনা। সার্জিও লোবেরা অবশ্য বর্তমান স্কোয়াডের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন।
ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থার মধ্যেও প্রস্তুতি সন্তোষজনক বলেই মনে করছেন তিনি। আইএসএল ১২ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, যেখানে মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে। ডার্বি প্রসঙ্গে সার্জিও লোবেরা বলেন, “এটা শুধু একটি ম্যাচই নয়। সমর্থকদের কাছে এর আলাদা গুরুত্ব আছে।” এদিকে ডিফেন্ডার আশিস রাইয়ের চোট নিয়ে দুঃসংবাদ দিয়েছেন কোচ। হাঁটুর চোটের কারণে পুরো মরসুমেই তাঁকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।
