Yashasvi Jaiswal Controversy: ক্রিকেটেও এবার হেডবাট, ‘০৬ বিশ্বকাপের জিদানকে মনে করালেন যশস্বী জয়সোয়াল!

Sri Lanka vs India Scorecard: খুব সম্ভবত এই ঘটনাটি ম্যাচ রেফারির নজরে আসতে পারে। কারণ, মাঠে শারীরিক সংঘর্ষ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম খুব কঠোর। আইসিসি-র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, শারীরিক আক্রমণকে সরাসরি লেভেল ৪-এর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই লেভেল ৪ সবথেকে গুরুতর স্তর।

Yashasvi Jaiswal Controversy: ক্রিকেটেও এবার হেডবাট, ০৬ বিশ্বকাপের জিদানকে মনে করালেন যশস্বী জয়সোয়াল!
যশস্বী জয়সোয়াল ও আসিথা ফার্নান্দোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 23, 2026 | 2:12 PM

কলম্বো: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ২য় টেস্টের প্রথম দিনেই বিতর্কে জড়ালেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। রবিবার কলম্বোতে শুরু হওয়া টেস্ট ম্যাচে শ্রীলঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর (Asitha Fernando) সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন ভারতীয় ওপেনার। এমনকি পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে ওঠে, জয়সোয়াল ফার্নান্দোকে রীতিমতো হেডবাট দিয়ে দেন, যা মনে করাল ২০০৬ বিশ্বকাপ ফাইনালে করা জিনেদিন জিদানের (Zinedin Zidane Headbutt) হেডবাটকে। ২০০৬ সালে যখন বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, তখন যশস্বীর বয়স কত ছিল? মাত্র ৫। সেই বিখ্যাত ম্যাচের প্রায় ২০ বছর পর একই কাজ করলেন তিনি নিজেও।

ঘটনার সূত্রপাত ঘটে ম্যাচে ১৭তম ওভারের শেষ বলে। সেই ওভারে ফার্নান্দোর বিরুদ্ধে পরপর ৩টি বাউন্ডারি মেরেছিলেন যশস্বী। কিন্তু চতুর্থ বলেই আউট হয়ে যান তিনি। মাত্র ৪৫ রানে আউট হয়ে মাঠ ছাড়ছিলেন যশস্বী। কিন্তু ফার্নান্দোর সেলিব্রেশনে রেগে যান তিনি। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ ঘুরে দাঁড়ান তিনি। শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তের মধ্যে ফার্নান্দোকে হেডবাট করতে দেখা যায় যশস্বীকে। পাল্টা ফার্নান্দোও এগিয়ে যান। শেষ অবধি ধনঞ্জয় ডি সিলভা দ্রুত দু’জনকে আলাদা করে দেন।

খুব সম্ভবত এই ঘটনাটি ম্যাচ রেফারির নজরে আসতে পারে। কারণ, মাঠে শারীরিক সংঘর্ষ বা হিংসাত্মক আচরণের ক্ষেত্রে আইসিসি-র নিয়ম খুব কঠোর। আইসিসি-র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, শারীরিক আক্রমণকে সরাসরি লেভেল ৪-এর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই লেভেল ৪ সবথেকে গুরুতর স্তর। আইসিসির ২.১৮ নং ধারায়, কোনও ক্রিকেটার, আম্পায়ার বা সাপোর্ট স্টাফের উপর শারীরিক আক্রমণ হলে এই ধারা লাগে। আবার যদি কোনও ক্রিকেটার বিপক্ষের কোনও ক্রিকেটারকে শারীরিক আক্রমণ করেন, তখন লাগু হয় ২.১৯ নং ধারা।

লেভেল ৪ এর অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তিও খুব কঠিন। অপরাধের মাত্রা অনুযায়ী কোনও ক্রিকেটারকে অন্তত ৫ টেস্ট বা ১০ ওডিআই ম্যাচের জন্য নির্বাসিত করা হতে পারে। গুরুতর ক্ষেত্রে শাস্তি গড়াতে পারে নির্বাসন পর্যন্ত। তবে জয়সোয়াল ও ফার্নান্দোর ঘটনায় শেষ অবধি কী হবে, তা নির্ভর করবে ম্যাচ আধিকারিকদের রিপোর্ট ও ফুটেজের ওপর। ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে ভারত। তবে জয়সোয়ালের আউট ও পরবর্তী ঘটনা দিনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল।

Loading...
Unable to load recommendations.
Follow Us