AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fifa World Cup: দারুন অফার, এবার অর্ধেক দামে দেখুন ফুটবল বিশ্বকাপের ম্যাচ!

World Cup Broadcast in India: বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। তবে জানানো হয়েছে, টিভিতে 'ইউনাইট৮ স্পোর্টস' নামে মোট ৪টি টিভি চ্যানেল খুলতে চলেছে জি। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে 'জি ফাইভ' ওটিটি-তে দেখা যাবে বিশ্বকাপ।

Fifa World Cup: দারুন অফার, এবার অর্ধেক দামে দেখুন ফুটবল বিশ্বকাপের ম্যাচ!
শেষবার রোনাল্ডোদের দেখা যাবে বিশ্বকাপে।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 1:29 PM
Share

কলকাতা : অনেক টালবাহানার পর অবশেষে জানা গিয়েছে, ভারতে কোথায় দেখানো হবে ফিফা বিশ্বকাপ ২০২৬ (Fifa World Cup 2026) । টিভিতে ৪ নতুন স্পোর্টস চ্যানেল প্রকাশ করে বিশ্বকাপ দেখানোর পরিকল্পনা করেছে ‘জি এন্টারটেইনমেন্ট’ (Zee Entertainment)। দিন দুয়েক আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফিফার সঙ্গে এই চুক্তির কথা ঘোষণা করেছে জি। তবে প্রশ্ন হচ্ছে, এবার বিশ্বকাপ দেখতে কত টাকা খরচ হতে পারে দর্শকদের?

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। আগামী ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। তবে জানানো হয়েছে, টিভিতে ‘ইউনাইট৮ স্পোর্টস’ (Unite8 Sports) নামে মোট ৪টি টিভি চ্যানেল খুলতে চলেছে জি। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জি ফাইভ’ (Zee5) ওটিটি-তে দেখা যাবে বিশ্বকাপ। এই অ্যাপের মাধ্যমে স্মার্ট টিভির পাশাপাশি ফোন, ট্যাবেও খেলা দেখা যাবে। তবে বিশ্বকাপ দেখতে খরচ কত টাকা, এবার জানা গিয়েছে।

Zee 5 1 Zee 5 2

বিশ্বকাপ দেখানোর জন্য ‘জি ফাইভ’-এর সাবস্ক্রিপশন প্ল্যান জানিয়েছে জি। এই প্ল্যানে মোট ৩ মাসের জন্য দর্শকদের খরচ হবে ৭৯৯ টাকা। এই প্ল্যানে বিশ্বকাপের পাশাপাশি অন্য কনটেন্টও দেখতে পারবেন দর্শকরা। ৭৯৯ টাকা ৩ মাসের খরচ অর্থাৎ প্রতি মাসে খরচ ২৬৬ টাকা। তবে এই প্ল্যানে থাকবে বিজ্ঞাপন। একটি অ্যাকাউন্ট সর্বোচ্চ ৩টি ডিভাইসে লগ ইন করা যাবে। এর পাশাপাশি বার্ষিক প্যাকেজও রয়েছে, যার মূল্য ১৬৯৯ টাকা। বার্ষিক মূল্যের আসল দাম ছিল ৩৫৮৮ টাকা। বিশ্বকাপের সময় সেই দাম প্রায় অর্ধেক কমিয়ে ১৬৯৯ টাকা করা হয়েছে। হিসেবে দেখা গিয়েছে প্রতি মাসে খরচ ১৪২ টাকা। টিভিতে মোট ৪টি চ্যানেল এনেছে জি কর্তৃপক্ষ। এই চারটি চ্যানেলে মোট হিন্দি, ইংলিশ, বাংলা ও মালয়ালম ভাষায় দেখা যাবে বিশ্বকাপ। কিন্তু এই মুহূর্তে এই দাম নিয়ে অসন্তুষ্ট দর্শকরা। তাঁদের দাবি, বিশ্বকাপ চলবে মোট ৩৮ দিন। তার জন্য ৩ মাস (৯০ দিন) বা ১২ মাস (৩৬৫ দিন)-এর প্ল্যান কেনার অর্থ কী? তবে বিশ্বকাপ শুরুর প্রাক্কালে যেভাবে দর্শকদের সুবিধার্থে জি উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে লাভবান করেছে দর্শকদের।

Follow Us