AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2026: কমনওয়েলথে চতুর্থ ভারত, দেখে নিন ৩৯ জন পদকজয়ীর সম্পূর্ণ তালিকা!

Commonwealth 2026: গ্লাসগোতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত ১৩টি সোনা, ১৭টি রুপো, ৯টি ব্রোঞ্জ জিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডার পরে চতুর্থ স্থান দখল করেছে। যদিও ২০২২ সালে বার্মিংহ্যামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত মোট ৬১টি পদক জিতেছিল, তাই তুলনা করলে দেখা যাবে এবার পদকসংখ্যা কম।

CWG 2026: কমনওয়েলথে চতুর্থ ভারত, দেখে নিন ৩৯ জন পদকজয়ীর সম্পূর্ণ তালিকা!
ভারতীয় দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 03, 2026 | 3:34 PM
Share

কলকাতা: গ্লাসগো কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারত। মোট ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ মোট ৩৯টি পদক জিতেছে ভারতীয় দল। এর ফলে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। অ্যাথলেটিক্স, বক্সিং, ভারোত্তোলন, জুডো, প্যারা অ্যাথলেটিক্স ও প্যারা পাওয়ারলিফ্টিং-সহ একাধিক ইভেন্টে পদক জিতে নজর কেড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

সবচেয়ে বেশি সাফল্য এসেছে বক্সিংয়ে। এই খেলায় ভারত জিতেছে ৭টি সোনা। দেশের হয়ে সোনাজয়ীদের তালিকায় রয়েছেন প্রীতি পাওয়ার, জ্যাসমিন ল্যাম্বোরিয়া, সাক্ষী চৌধুরীরা। তাঁদের এই সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় বক্সিংয়ের শক্তির প্রদর্শন করেছে। ভারোত্তোলনেও ভারতের ঝুলিতে এসেছে একাধিক পদক। অলিম্পিকে পদকজয়ী মীরাবাঈ চানু সোনা জিতেছেন। জুডোতেও ভারত পেয়েছে ৩টি পদক। অস্মিতা দে ও হর্ষ সিং রওনা জিতেছেন। এছাড়া উন্নতি শর্মা ও যামিনী মৌর্যও পদক পেয়েছেন। অ্যাথলেটিক্সে ভারতের নজরকাড়া সাফল্য এসেছে। অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া রুপো জিতেছেন। একই ইভেন্টে যশবীর সিং জিতেছেন ব্রোঞ্জ। এর ফলে আরও একবার ভারতের সংগ্রাম আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পেল।

সোনার পদকজয়ী-

খেলা বিভাগ নাম
বক্সিং মহিলাদের ৪৮ কেজি মীরাবাঈ চানু
প্যারা অ্যাথলেটিক্স মহিলাদের শট পুট শর্মিলা ধনখড়
প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের ১০০ মি দিলীপ গভিত
জুডো মহিলাদের ৪৮ কেজি অস্মিতা দে
জুডো পুরুষদের ৬০ কেজি হর্ষ সিং
প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের শট পুট সোমান রানা
বক্সিং মহিলা প্রীতি পাওয়ার
বক্সিং মহিলা জ্যাসমিন ল্যাম্বোরিয়া
বক্সিং মহিলা প্রিয়া পঙ্গস
বক্সিং পুরুষ সচিন সিওয়াচ
বক্সিং পুরুষ অঙ্কুশ পানঘাল
বক্সিং মহিলা সাক্ষী চৌধুরী
বক্সিং মহিলা অরুন্ধতী চৌধুরী

রুপোর পদকজয়ী-

খেলা বিভাগ নাম
অ্যাথলেটিক্স পুরুষদের জ্যাভলিন নীরজ চোপড়া
অ্যাথলেটিক্স পুরুষদের লং জাম্প মুরলি শ্রীশঙ্কর
অ্যাথলেটিক্স পুরুষদের ট্রিপল জাম্প প্রবীণ চিত্রভেল
অ্যাথলেটিক্স পুরুষদের হাই জাম্প সর্বেশ অনিল কুশারে
অ্যাথলেটিক্স পুরুষদের ১০,০০০ মিটার গুলবির সিং
ভারোত্তোলন পুরুষদের ৬০ কেজি ঋষিকান্ত সিং
ভারোত্তোলন পুরুষদের ৬৫ কেজি মুথুপিণ্ডি রাজা
ভারোত্তোলন পুরুষদের ৭৯ কেজি ভাল্লুরি অজয় বাবু
ভারোত্তোলন মহিলাদের ৫৩ কেজি জ্ঞানেশ্বরী যাদব
ভারোত্তোলন মহিলাদের ৬৯ কেজি হরজিন্দর কৌর
ভারোত্তোলন পুরুষদের ১১০ কেজি লাভপ্রীত সিং
বক্সিং পুরুষদের ৯০+ কেজি নরেন্দর বারওয়াল
বক্সিং মহিলাদের ৭৫ কেজি লভলিনা বরগোহাঁই
বক্সিং পুরুষের ৫৫ কেজি জাদুমণি সিং
প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের ১০০ মিটার মহম্মদ বাসিল
প্যারা অ্যাথলেটিক্স পুরুষদের শট পুট শুভম জুয়াল

ব্রোঞ্জের পদকজয়ী-

খেলা বিভাগ নাম
অ্যাথলেটিক্স পুরুষদের জ্যাভলিন যশবীর সিং
অ্যাথলেটিক্স পুরুষদের ট্রিপল জাম্প সেলভা প্রভু থিরুমারান
অ্যাথলেটিক্স পুরুষদের ৫০০ মি গুলবীর সিং
অ্যাথলেটিক্স পুরুষদের ডিক্যাথলন তেজস্বীন শঙ্কর
অ্যাথলেটিক্স মহিলাদের ডিসকাস সীমা কালীরামনা
ভারোত্তলন মহিলাদের ৫৮ কেজি বিন্ধ্যারানি দেবী
প্যারা-ভারোত্তোলন পুরুষদের হেভিওয়েট ঝন্ডু কুমার
প্যারা-অ্যাথলেটিক্স মহিলাদের শট পুট শিল্পা শাইলা
জুডো মহিলাদের উন্নতি শর্মা

Follow Us