AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rising Stars Asia Cup: শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরি, রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে বিদায় ভারতের

IND vs SL: এদিন দোহার মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক তিলক ভার্মা। যে বৈভবের বিক্রমে দিন দুয়েক আগে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই বৈভব আজ অনেকটাই ধীরগতির। ২৭ বলে করলেন ৪০ রান। আর এক ওপেনার অভিষেক শর্মা আজ বড় রান করলেন। ৬৩ বলে ৭৮ রান করলেন যুবরাজের শিষ্য।

Rising Stars Asia Cup: শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরি, রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে বিদায় ভারতের
ফাইল ছবিImage Credit: Facebook/BCCI & Facebook/Sri Lanka Cricket
| Updated on: Nov 27, 2026 | 12:31 AM
Share

দোহা: ভারতের ব্যাটিং শেষ হওয়ার পরে কে ভেবেছিল, আগামী কয়েক ঘন্টা কী ভয়াবহ হতে চলেছে ভারতের জন্য? কিন্তু যা হওয়ার কথা হল না, তাই হল। শ্রীলঙ্কার কাছে হেরে রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত। শ্রীলঙ্কা নয়, ভারত হারল লাসিথ ক্রসপুলে ও সিনেথ জয়বর্ধনের কাছে। এঁদের জোড়া সেঞ্চুরিতে সেমি ফাইনাল থেকে বিদায় ঘটে গেল টিম ইন্ডিয়ার।

এদিন দোহার মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক তিলক ভার্মা। যে বৈভবের বিক্রমে দিন দুয়েক আগে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব, সেই বৈভব আজ অনেকটাই ধীরগতির। ২৭ বলে করলেন ৪০ রান। আর এক ওপেনার অভিষেক শর্মা আজ বড় রান করলেন। ৬৩ বলে ৭৮ রান করলেন যুবরাজের শিষ্য। অধিনায়ক তিলক পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি, আজ করলেন ৫৩। ৪৮ বলে ৫৪ রান করে অপরাজিত রইলেন বঙ্গ অলরাউন্ডার শাহবাজ আহমেদ। শেষ অবধি ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে ভারত।

জবাবে প্রথম থেকেই দুরন্ত ব্যাটিং করতে শুরু করেন দুই ওপেনার লাসিথ ক্রসপুলে ও সিনেথ জয়বর্ধনে। ৭০ বলে ১০৫ রান করে সিনেথ যখন আউট হলেন, তখন শ্রীলঙ্কার স্কোর ১৭৪/১। ওভার? ২২-ও হয়নি। দুরন্ত সেঞ্চুরি করলেন লাসিথও। ১০৭ বলে ১১৬ রান করে তিনি যখন রিংকু সিংয়ের বলে ক্যাচ দিয়ে ফিরছেন, তখন শ্রীলঙ্কার স্কোর ২৬৫/২। বাকি কাজ করে দিলেন নিশান মধুশঙ্কা (৫৮ নঃআঃ) ও অধিনায়ক পবন রথনায়কে (৩১ নঃআঃ)। ৪১.৩ ওভারেই ৩১৮ রান তুলে ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা।

রবিবার হবে রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অথবা পাকিস্তান। দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে এই দুই দেশ। তবে বোঝাই যাচ্ছে, এই শ্রীলঙ্কার ব্যাটিং বেশ মজবুত। সুতরাং, ফাইনালে বাংলাদেশ বা পাকিস্তান যেই আসুক, লড়াই হবে।

Follow Us