AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC: দর্শকাসন ৩৪ হাজার, টিকিটের আবেদন ৮৪ লক্ষ! ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে উন্মাদনা

Cricket: আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯৩টি দেশ থেকে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের জন্য ১২ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। বিশ্বকাপের টিকিট বিক্রির জন্য অনলাইনে ব্যালট প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই এই বিপুল সাড়া মিলেছে।

ICC: দর্শকাসন ৩৪ হাজার, টিকিটের আবেদন ৮৪ লক্ষ! ভারত-পাক ম্যাচ নিয়ে তুঙ্গে উন্মাদনা
ফাইল ছবিImage Credit: TV9 Network
| Updated on: Nov 03, 2026 | 3:17 PM
Share

নয়াদিল্লি: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচের টিকিটের জন্য ইতিমধ্যেই জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ আবেদন, এমনই জানানো হয়েছে আইসিসির তরফে। কিন্তু যে স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা, সেখানে দর্শকাসন রয়েছে মাত্র ৩৪ হাজার। ফলে টিকিটের চাহিদা ও উপলব্ধ সিটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তৈরি হয়েছে।

২০২৭ সালের ১০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাক। আইসিসি জানিয়েছে, এই ম্যাচের জন্য মোট ৮৩,৯৭,২৯৪টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ, মাত্র ৩৪ হাজার আসনের জন্য দাবি করছেন প্রায় ৮৪ লক্ষ ক্রিকেটপ্রেমী। শুধু ভারত-পাক বা ফাইনাল নয়, গোটা বিশ্বকাপ ঘিরেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯৩টি দেশ থেকে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের জন্য ১২ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। বিশ্বকাপের টিকিট বিক্রির জন্য অনলাইনে ব্যালট প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই এই বিপুল সাড়া মিলেছে। যে ম্যাচগুলির জন্য সবথেকে বেশি টিকিটের চাহিদা হবে, সেগুলির টিকিট ভাগ্য নির্ধারিত হবে লটারির মাধ্যমে। অর্থাৎ, আবেদন করলেই টিকিট পাওয়া নিশ্চিত নয়।

২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে। দীর্ঘ ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ওডিআই বিশ্বকাপ। শেষবার ২০০৩ সালে বিশ্বকাপ হয়েছিল প্রোটিয়াভূমে, যেবার সৌরভের ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১৪টি দল। ১২টি ভেন্যুতে আয়োজন করা হবে মোট ৫৭টি ম্যাচ। ভারত আছে গ্ৰুপ ‘এ’ তে। এই গ্ৰুপে ভারতের পাশাপাশি আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবোয়ে ও কোয়ালিফায়ার এ হিসেবে যোগ্যতা অর্জন করা দল।

২০২৭ সালের ৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। সেই দিন আবার দুর্গাপুজোর মহাষ্টমী। এরপর ১০ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া, সেদিন আবার বিজয়া দশমী। বিশ্বকাপের টিকিটের জন্য চলা ব্যালট প্রক্রিয়া ২০২৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। নির্ধারিত সময়ে মধ্যে আবেদন জমা দেওয়া দর্শকদের মধ্যে যেসব ম্যাচে আসনের চাহিদা বেশি হবে, সেগুলোর জন্য বেছে নেওয়া হবে লটারি পদ্ধতি। সব মিলিয়ে, এখনও ১ বছর বাকি থাকলেও ভারত-পাক ম্যাচের উত্তেজনা যে কোথায়, এই আবেদন তারই কথা বলে।

Follow Us