ধোনির বায়োপিক থেকে অনুপ্রেরণা, পাক তারকার অজানা লড়াইয়ের গল্প

পাক ক্রিকেটারের জীবনে সাফল্য সহজে আসেনি। নওশেরার একটি ক্রিকেট একাডেমিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন তিনি। কাজের সন্ধানে দুবাই গিয়ে হোটেলে পেঁয়াজ কাটার কাজ করতেন। দীর্ঘ সময় কাজের ফলে পিঠে ব্যথায় চাকরি ছেড়ে দেশে ফেরেন উসমান। পরে আফগানিস্তানেও কাজের চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি তাঁকে টিকতে দেয়নি। ২০১৬ সালে আবারও তিনি দুবাইয়ে গেলে ২০ জনের সঙ্গে একটি ঘরে থাকতে হত তাঁকে। সেই সময় বাবা হাসিবই পাশে দাঁড়ান উসমানের।

ধোনির বায়োপিক থেকে অনুপ্রেরণা, পাক তারকার অজানা লড়াইয়ের গল্প
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 07, 2026 | 3:03 PM

কলকাতা: পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিকের জীবন বদলে দিয়েছিলেন এক ভারতীয় ক্রিকেটার। কে জানেন? তিনি ‘ক্যাপ্টেন কুল’। ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দেখে ক্রিকেটকেই নিজের জীবনের ‘ধ্রুবতারা’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন উসমান। উসমানের দাদা হাসিবউর রহমান স্বীকার করেন, সেই রাতে উসমানের চোখে যে জেদ দেখেছিলেন তিনি। তা তিনি ৯ বছর পরেও ভুলতে পারেননি। বৃষ্টিভেজা স্টেশনের বসে ধোনির ট্রেন ধরার দৃশ্য দেখে উসমান বলে উঠেছিলেন, “দাদা, আমার গল্পটাও তো এমনই।”

পাক ক্রিকেটারের জীবনে সাফল্য সহজে আসেনি। নওশেরার একটি ক্রিকেট একাডেমিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। অল্প বয়সে বাবাকে হারিয়ে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন তিনি। কাজের সন্ধানে দুবাই গিয়ে হোটেলে পেঁয়াজ কাটার কাজ করতেন। দীর্ঘ সময় কাজের ফলে পিঠে ব্যথায় চাকরি ছেড়ে দেশে ফেরেন উসমান। পরে আফগানিস্তানেও কাজের চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি তাঁকে টিকতে দেয়নি। ২০১৬ সালে আবারও তিনি দুবাইয়ে গেলে ২০ জনের সঙ্গে একটি ঘরে থাকতে হত তাঁকে। সেই সময় বাবা হাসিবই পাশে দাঁড়ান উসমানের। একটি মোটরবাইক কিনে দেন ভাইকে ম্যাচ খেলতে যাওয়ার জন্য়। ট্রায়ালে ভালো বোলিং করলেও চাকরি হারানোর ভয়ে পাকিস্তানে ফিরতে পারেনি উসমান।

অনেক ক্ষেত্রেই জীবন থমকে যায় এখানে। নিরাপদ চাকরি ছেড়ে অনিশ্চিত ক্রিকেটে কে আর পা বাড়াতে চায়! উসমান বাড়িয়েছিলেন। ওই সাহস দেখানোর ফলও মিলেছিল। করাচি প্রিমিয়ার লিগ, পিএসএল, সিপিএল সহ পাকিস্তানের জাতীয় দল ও আইএলটি২০ পর্যন্ত খেলেন তিনি। বর্তমান সময়ে তাঁর বোলিং নিয়ে বিতর্ক হলেও আইসিসির পরীক্ষায় পাস করেছেন উসমান। তাঁর কথায়, “যত নিন্দা হবে, ততই আমি পরিচিত হবো।” ধোনির মতোই উসমানও বিশ্বাস করেন, আলাদা কিছু করেই জায়গা করে নিতে হয়। চমৎকার বোলিং এবং দ্রুত উইকেট নেওয়ার ক্ষমতার জন্যই বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেতে চান পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিক।