AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL : ৩ বছর পর দেশে ফিরল আইপিএল নিলাম, কবে হবে? জানাল বিসিসিআই!

Indian Premier League Mini Auction: ২০২৭ সালের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আগামী বছর ভারত সফরে ৫টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে অংশ নেবে তারা। ইতিমধ্যেই আইপিএল না খেলার সম্ভাবনা হয়েছে মিচেল স্টার্কের।

IPL : ৩ বছর পর দেশে ফিরল আইপিএল নিলাম, কবে হবে? জানাল বিসিসিআই!
আইপিএলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 12:47 AM
Share

গোয়া : ৩ বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম। ১৫ নভেম্বরের মধ্যে রিটেন করা ও ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা ১০টি ফ্র্যাঞ্চাইজিকে। আজ খেলা ছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এর মধ্যেই জানা গিয়েছে আইপিএলের পরবর্তী অর্থাৎ ২০২৭ সালের মিনি নিলাম হওয়ার তারিখ।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইপিএল ২০২৭ এর মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়াতে অনুষ্ঠিত হবে। ৩ বছর পর আবার দেশের মাটিতে বসতে চলেছে আইপিএলের নিলামের আসর। এর আগে ২০২৩ সালে দুবাই, ২০২৪ সালে জেদ্দা ও ২০২৫ সালে আবু ধাবিতে নিলাম হয়েছিল। নিলামের দিনই বেঙ্গালুরুতে ২য় আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। দিল্লিতে শুরু হবে দুই দলের একদিনের সিরিজ। সিরিজের শেষ ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই প্রথমবার গোয়াতে আয়োজিত হবে আইপিএল নিলাম। জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ইতিমধ্যেই প্রস্তুত থাকতে বলেছে বিসিসিআই।

২০২৭ সালের আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। আগামী বছর ভারত সফরে ৫টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ সিরিজে অংশ নেবে তারা। ইতিমধ্যেই আইপিএল না খেলার সম্ভাবনা হয়েছে মিচেল স্টার্কের। তার আগে আগামী ১১-১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ঐতিহাসিক ১৫০তম বর্ষপূর্তি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচে কামিন্স, স্টার্ক, হ্যাজলিউডরা খেলতে পারেন। ফলে আইপিএলে আদৌ তাঁরা খেলবেন কি না, সেই নিয়ে প্রশ্ন থাকছে।

Follow Us