AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Unity Cup Semifinal, IND vs JAM: ৭ ফুটবলারকে না ছাড়ার মাশুল? জামাইকান ঝড়ে বিধ্বস্ত ব্লু টাইগার্সরা!

Indian Football Team: গতকাল লন্ডনের চার্লটক অ্যাথলেটিক ক্লাবের মাঠ 'দ্য ভ্যালি'তে খেলতে নেমেছিল ভারত। এই জয়ের ফলে ইউনিটি কাপের সেমিফাইনালে ব্লু টাইগার্সদের হারিয়ে ফাইনালে নাইজেরিয়ার মুখোমুখি হবে জামাইকা। আবার, জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় স্থানের ম্যাচ খেলবে ভারতীয় দল।

Unity Cup Semifinal, IND vs JAM: ৭ ফুটবলারকে না ছাড়ার মাশুল? জামাইকান ঝড়ে বিধ্বস্ত ব্লু টাইগার্সরা!
Jamaica Crushes India’s Unity Cup Dream.Image Credit: Instagram/@Indian football & Instagram
| Edited By: | Updated on: May 28, 2026 | 11:40 AM
Share

লন্ডন : সালটা ২০০২, শেষবার লন্ডনে (London) জামাইকার (Jamaica football team) মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল (Blue Tigers)। সেখানে মোট দুই ম্যাচ খেলেছিলেন সংগ্রাম-বাইচুংরা। দুই ম্যাচে একটি ড্র ও একটি হার জুটেছিল ভারতের। তার ঠিক ২৪ বছর পর আবার লন্ডনের মাটিতেই এই জামাইকার বিরুদ্ধে খেলতে নামল ভারত (Indian Football Team) । হারল ২-০ গোলে। এর ফলে ইউনিটি কাপের (Unity Cup Semifinal) সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে নাইজেরিয়ার (Nigeria) মুখোমুখি হবে জামাইকা। আবার, ৩০ মে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে তৃতীয় স্থানের ম্যাচ খেলবে ভারতীয় দল।

ম্যাচের শুরু থেকেই জামাইকার আক্রমণে দিশেহারা হয়ে গিয়েছিল ভারত। ম্যাচের ৮ মিনিটের মাথায় কোর্টনি ক্লার্কের গোলে এগিয়ে যায় জামাইকা। দুরন্ত কার্লার শটে গুরপ্রীতকে পরাস্ত করেন ক্লার্ক। ১৭ মিনিটে কাহিম ডিক্সনের শট প্রতিহত করেন গুরপ্রীত সিং সান্ধু। এরপর ভারত আক্রমণের চেষ্টা করলেও তা কখনওই জামাইকার মতো দলের বিরুদ্ধে যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে এডমুন্ডের পরিবর্তে মাঠে আসেন রহিম আলি। ৫৩ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করলেন তিনি। ছাংতের গোল বাতিল হল অফসাইডের কারণে। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লেন রায়ান উইলিয়ামস। আকাশ মিশ্রকে কাটিয়ে গোলবক্সের বাঁদিকে লক্ষ্য করে মারা ডিক্সনের শট প্রতিহত করতে ব্যর্থ হন গুরপ্রীত। পরে সুযোগ পেলেও ভারত আর সেই সুযোগগুলি কাজে লাগাতে পারেনি।

গতকাল লন্ডনের চার্লটক অ্যাথলেটিক ক্লাবের মাঠ ‘দ্য ভ্যালি’তে খেলতে নেমেছিল ভারত। এই ভারতীয় দল নিয়ে ইতিমধ্যেই বিতর্ক হয়েছে প্রচুর। চোটের দোহাই দিয়ে নিজেদের ৭ জন ফুটবলারকে পাঠায়নি মোহনবাগান সুপারজায়েন্ট। দলের পোস্টার বয় অজি বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস, ছাংতে, আকাশ মিশ্র, নিখিল পূজারি – কেউই দাগ কাটতে পারেননি। তবে বলা যায় না, অনিরুদ্ধ, শুভাশিসরা থাকলে হয়ত ২-০ ফল নাও হতে পারত।

Follow Us