AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেসির মাইলস্টোন ম্যাচে দুরন্ত কামব্যাক বার্সেলোনার

বার্সেলোনার ঘরের মাঠে নয়া মাইলস্টোন ছুঁলেন লিও মেসি।ন্যু ক্যাম্পে আর্জেন্টিনীয় সুপারস্টারের ৩০০তম জয়।

মেসির মাইলস্টোন ম্যাচে দুরন্ত কামব্যাক বার্সেলোনার
জয়ের পর বার্সেলোনা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি-বার্সেলোনা।
| Updated on: Dec 17, 2020 | 4:05 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: গত ২৫ বছর ধরে বার্সেলোনার ডেরায় গিয়ে জিততে পারেনি রিয়াল সোসিয়াদাদ। বুধবার রাতে সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই ন্যু ক্যাম্পে নেমেছিল লা লিগার দলটি। কিন্তু এবারও বার্সেলোনার ঘরের মাঠে জেতা হল না তাদের। এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ রিয়াল সোসিয়াদাদ। উল্টোদিকে লা লিগার ম্যাচে দুরন্ত কামব্যাক মেসিদের। সোসিয়াদাদকে ২-১ গোলে হারিয়ে ফের খেতাবি দৌড়ে ফিরে এল রোনাল্ড কোম্যানের দল।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় রিয়াল সোসিয়াদাদ। ২৬ মিনিটে উইলিয়ানের গোলে লিড নেয় তারা। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪ মিনিটের মধ্যেই বার্সেলোনাকে সমতায় ফেরান লেফট ব্যাক জর্ডি আলবা। কিছুক্ষণের মধ্যেই গ্রিজম্যানের শট বারে লেগে ফেরে। শেষপর্যন্ত বিরতির আগেই বার্সেলোনাকে এগিয়ে দেন ফ্রাঙ্কি ডি জঙ। ফেব্রুয়ারি মাসের পর গোল পেলেন বার্সেলোনার এই ডাচ তারকা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন শুরু ৮ ফেব্রুয়ারি

ঘরের মাঠে সোসিয়াদাদের বিরুদ্ধে জয়কে মরসুমের সেরা ম্যাচ হিসাবে দেখছেন জর্ডি আলবা। দলের পারফরম্যান্সে খুশি কোচ রোনাল্ড কোম্যানও। ১২ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৫ নম্বরে থাকলেন মেসিরা। লিগ শীর্ষে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ২৬। নিজে গোল না পেলেও বার্সেলোনার ঘরের মাঠে নয়া মাইলস্টোন ছুঁলেন লিও মেসি। ন্য়ু ক্যাম্পে আর্জেন্টিনীয় সুপারস্টারের এটি ৩০০তম জয়।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.