AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে চিরকালীন সন্ন্যাস মেসির, বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর সিদ্ধান্ত এএফএ-র!

Argentina Football: এর আগে সোমবার মেসি সিদ্ধান্ত নিয়েছেন, দেশের হয়ে খেলা থেকে সরে দাঁড়ানোর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে মেসি জানান, তিনি বিগত ২০ বছরে দেশকে অনেক কিছু দিয়েছেন এবং এরপর আর তাঁর দেশকে কিছু দেওয়ার নেই। তাঁর বদলে দলে অনেক যোগ্য খেলোয়াড় উঠে আসছেন, তাঁরাই এই দলে থাকার যোগ্য।

Lionel Messi Retirement: আন্তর্জাতিক ফুটবল থেকে চিরকালীন সন্ন্যাস মেসির, বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর সিদ্ধান্ত এএফএ-র!
লিওনেল মেসিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 03, 2026 | 11:34 AM
Share

রোসারিও : এখনও যেন অনেকেই বিশ্বাস করতে পারছেন না কি ঘটেছে। সত্যিই কি লিও মেসি অবসর নিয়েছেন? সত্যিই কি আর তাঁকে কোনোদিনও আর্জেন্টিনার ওই নীল-সাদা জার্সি গায়ে খেলতে দেখা যাবে না? এই প্রশ্ন বারবার কুরেকুরে খাচ্ছে বিশ্বব্যাপী মেসি ফ্যানদের। তবে এর মধ্যেই একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ফেডারেশন। ২০০৫-২০২৬, এই ২১ বছরের মেসির যাত্রাকে তুলে ধরতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন উদ্যোগ নিয়ে জানিয়েছে, মেসিকে বিশেষ শ্রদ্ধা জানাবে সেই দেশের ফুটবল ফেডারেশন। সপ্তাহের শেষে আর্জেন্টিনার সব স্তরের ফুটবল ম্যাচে এক মিনিটের জন্য খেলা থামানো হবে। এই এক মিনিট দেখানো হবে মেসির উপর বানানো একটি ভিডিও। আর্জেন্টিনার হয়ে তাঁর জয়, ট্রফি জয়, বিশ্বকাপ, বিশেষ কীর্তি – সব দেখানো হবে সেই সব ম্যাচে। পুরুষ-মহিলা দুই বিভাগের ম্যাচেই প্রথম ১০ মিনিট পর খেলা থামানো হবে। তারপর ১ মিনিট ধরে হাততালি দেওয়া হবে মেসির সম্মানে।

AFA

কেন ১০ মিনিটের মাথায় খেলা থামানো হবে?

এএফএ জানিয়েছে, প্রতি ম্যাচের ১০ মিনিটের মাথায় সম্মান জানানো হবে মেসিকে। ১০ মিনিট কারণ, মেসির জার্সি নম্বর ১০। দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ ও গোল-এর কৃতিত্ব তাঁর। ১০ নম্বর জার্সিকে বিশেষ সম্মান জানানো হবে বলেই ১০ মিনিটের মাথায় খেলা থামানো হবে।

এর আগে সোমবার মেসি সিদ্ধান্ত নিয়েছেন, দেশের হয়ে খেলা থেকে সরে দাঁড়ানোর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে মেসি জানান, তিনি বিগত ২০ বছরে দেশকে অনেক কিছু দিয়েছেন এবং এরপর আর তাঁর দেশকে কিছু দেওয়ার নেই। তাঁর বদলে দলে অনেক যোগ্য খেলোয়াড় উঠে আসছেন, তাঁরাই এই দলে থাকার যোগ্য। এমনকি তিনি ২০ জুলাই বিশ্বকাপ ফাইনালের পর সিদ্ধান্ত নেন সরে দাঁড়ানোর, কিন্তু বাবার মৃত্যুর পর এই সিদ্ধান্ত নিতে আরও নিশ্চিত হয়ে যান মেসি। তাই মেসিকে বিশেষ শ্রদ্ধা দিতেই সপ্তাহের শেষে ১ মিনিটের জন্য ১০ মিনিটের মাথায় খেলা থামানো হবে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা