Md Shami: নির্বাচকরা ওকে ভুলে গিয়েছে… কেন বললেন সামির ছেলেবেলার কোচ?

সামির দারুণ সাফল্যের পরও ভারতীয় দলে কেন জায়গা পাবেন না, মেনে নিতে পারছেন না বদরুদ্দিন। একটি সাক্ষাৎকারে বদরুদ্দিন বলেন, “আমার মনে হয় নির্বাচকরা ওকে ভুলেই গিয়েছেন। এটা আমাদের দু'জনের জন্য়ই খুব কষ্টের। সামি ৮ উইকেট নিয়েছে রঞ্জি সেমিফাইনালে। ২০ ওভারেরও বেশি বল করেছে। ওর যে ফিটনেসে সমস্যা নেই, সেটা পরিষ্কার।”

Md Shami: নির্বাচকরা ওকে ভুলে গিয়েছে... কেন বললেন সামির ছেলেবেলার কোচ?
Image Credit source: Credit - CAB MEDIA

| Edited By: Moumita Das

Feb 18, 2026 | 6:19 PM

কলকাতা: ভারতীয় ক্রিকেটে মহম্মদ সামির উপেক্ষা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। ঘরোয়া ক্রিকেটে চমৎকার পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সামি। প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, অবিলম্বে সামির ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত। এ বার ছাত্রের হয়ে মুখ খুললেন তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকী। নির্বাচকদের ও অজিত আগারকারের কমিটির কড়া সমালোচনা করেন তিনি। জানান, সামির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। সম্প্রতি রঞ্জি ট্রফির সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার হয়ে খেলতে নামেন সামি। বল হাতে একাই ম্যাচের দখল নিয়েছিলেন। সামি ৮ উইকেট নেন। ঘরোয়াী ক্রিকেটে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স। তাঁর এই দাপুটে বোলিংয়ের ফলে, প্রথম ইনিংসে ২৬ রানের লিড পায় বাংলা। যদিও ব্যাটিং বিপর্যয়ের জন্য ম্যাচটা জিততে পারেনি বাংলা। সামির লড়াই কাজে লাগেনি। সে তো অন্য প্রসঙ্গ। ধারাবাহিক ভাবে ভালো খেলার পরও কেন ভারতীয় দলে বিবেচিত হবেন না তিনি? এই প্রশ্ন সব মহল থেকেই উঠতে শুরু করেছে।

সামির দারুণ সাফল্যের পরও ভারতীয় দলে কেন জায়গা পাবেন না, মেনে নিতে পারছেন না বদরুদ্দিন। একটি সাক্ষাৎকারে বদরুদ্দিন বলেন, “আমার মনে হয় নির্বাচকরা ওকে ভুলেই গিয়েছেন। এটা আমাদের দু’জনের জন্য়ই খুব কষ্টের। সামি ৮ উইকেট নিয়েছে রঞ্জি সেমিফাইনালে। ২০ ওভারেরও বেশি বল করেছে। ওর যে ফিটনেসে সমস্যা নেই, সেটা পরিষ্কার।” বদরুদ্দিন মনে করিয়ে দিচ্ছেন, লাল বলের ক্রিকেটে ভারতীয় দলে এই মুহূর্তে সামির মতো ভালো মানের বোলার নেই। ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার পরও এমন অভিজ্ঞ পেসারকে দলের বাইরে রাখার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।

বদরুদ্দিন সিদ্দিকীর কথায়, “যদি সামির মতো কেউ থাকত, তা হলে বুঝতাম। লাল বলের ক্রিকেটে ও মাস্টার। সেই সামিকেই দলের বাইরে রাখা হচ্ছে। আর তার ফলে আমরা ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারছি, সিরিজ হারছি।” সামির কোচের আক্ষেপ, ছাত্রের মতো উপযুক্ত বোলার থাকা সত্ত্বেও তাঁকে দলে জায়গা না দেওয়া শুধু সামির নয়, ভারতীয় দলেরও ক্ষতি। ধারাবাহিক পারফরম্যান্সের থাকার পরও যদি সুযোগ না আসে, নির্বাচনী স্বচ্ছতা নিয়ে যে বিতর্ক বাড়বেই।

Follow Us