AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympic 2024: ক্রিকেটে বিশ্বকাপ জয়, বিরাটের কামব্যাক; প্যারিসে হকি দলের দায়িত্বে সেই প্যাডি

Paddy Upton, Team India: এক যুগ আগে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্যাডি আপটন। বিরাটের কেরিয়ারেও তাঁর অবদান ভোলার নয়। প্রায় তিন বছর সেঞ্চুরির খরা চলছিল বিরাট কোহলির। ক্রিকেট উপভোগ করতে পারছিলেন না। চিরতরে ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন বিরাট কোহলি। সে সময় প্যাডি আপটনের ক্লাস করেন। পরবর্তীতে বিরাটই সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন। প্যাডি কীভাবে তাঁর মানসিকতা বদলে দিয়েছে তা বর্ণনা করেছেন বিরাট।

Paris Olympic 2024: ক্রিকেটে বিশ্বকাপ জয়, বিরাটের কামব্যাক; প্যারিসে হকি দলের দায়িত্বে সেই প্যাডি
Image Credit: X
| Updated on: Mar 14, 2024 | 12:05 AM
Share

ক্রিকেটে শেষ বার ভারত বিশ্বকাপ জিতেছিল ২০১১ সালে। ঘরের মাঠেই হয়েছিল সেই বিশ্বকাপ। কোচ গ্যারি কার্স্টেন, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বিশ্বকাপ জয়ে আরও একজনের কথা না বললেই নয়। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন। ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে নিয়মিত কাজ করেছেন। শুধু তাই নয়, বিরাট কোহলির প্রত্যাবর্তনেও তাঁর বড় অবদান রয়েছে। আবারও ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন প্য়াডি আপটন। এ বার নতুন ভূমিকায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এক যুগ আগে ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্যাডি আপটন। বিরাটের কেরিয়ারেও তাঁর অবদান ভোলার নয়। প্রায় তিন বছর সেঞ্চুরির খরা চলছিল বিরাট কোহলির। ক্রিকেট উপভোগ করতে পারছিলেন না। চিরতরে ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন বিরাট কোহলি। সে সময় প্যাডি আপটনের ক্লাস করেন। পরবর্তীতে বিরাটই সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন। প্যাডি কীভাবে তাঁর মানসিকতা বদলে দিয়েছে তা বর্ণনা করেছেন বিরাট। প্যারিস অলিম্পিকে সেই প্যাডি আপটনকেই দেখা যাবে ভারতীয় পুরুষ হকি দলের সঙ্গে।

ভারতীয় পুরুষ হকি দলের কোচ ক্রেগ ফুলটন সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘অস্ট্রেলিয়ায় হকি টেস্ট সিরিজ রয়েছে। সেখানে প্যাডি থাকবে। নিশ্চিত ভাবেই প্যারিস অলিম্পিকেও টিমের সঙ্গে থাকবে প্যাডি আপটন। প্রতিটা দলই ট্রফি জিততে চায়। অলিম্পিকেও লক্ষ্যটা আলাদা নয়। এটাই লক্ষ্য হওয়া উচিত এবং বাস্তবও। বিশ্বে আমরা চতুর্থ স্থানে রয়েছি। এখন যদি না পারি, আর কবে?’ প্যাডি আপটনের উপস্থিতি ভারতীয় দলকে মানসিক ভাবে তরতাজা রাখবে, বিশ্বাস ফুলটনের।

Follow Us