AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলে গেলেন হকির সোনালি যুগের তারকা মাইকেল কিন্ডো

৩১ ডিসেম্বর প্রয়াত ভারতীয় হকির সোনালি যুগের তারকা মাইকেল কিন্ডো। ভারতীয় হকিতে তিনিই ছিলেন প্রথম আদিবাসী প্লেয়ার।

চলে গেলেন হকির সোনালি যুগের তারকা মাইকেল কিন্ডো
১৯৭৫ সালে অজিতপাল সিংয়ের টিমে অন্যতম সদস্য ছিলেন মাইকেল কিন্ডো।
| Updated on: Jan 01, 2021 | 4:58 PM
Share

TV9 বাংলা ডিজিটাল- গত বছরটা বোধহয় সব দিক দিয়েই ছিল যন্ত্রণার। মুক্তি মিলল না শেষ দিনও। ৩১ ডিসেম্বর মারা গেলেন ভারতীয় হকির সোনালি যুগের তারকা মাইকেল কিন্ডো (Michael Kindo)। ৭৩ (73) বছর বয়স হয়েছিল তাঁর। অলিম্পিকে স্মরণীয় সাফল্য থাকলেও বিশ্বকাপ একবারই জিতেছে ভারত। ১৯৭৫ সালে অজিতপাল সিংয়ের টিমে অন্যতম সদস্য ছিলেন তিনি। টাফ ডিফেন্ডার হিসেবে পরিচিত হলেও আসলে তিনি জনপ্রিয় ছিলেন টিমম্যান হিসেবে। দেশের জার্সি গায়ে যখনই নামতেন খেলতে, সেরাটাই দিতেন। শুধু তাই নয়, ভারতীয় হকিতে তিনিই ছিলেন প্রথম আদিবাসী হকি প্লেয়ার।

আরও পড়ুন – রাহানেদের ফাঁদে পড়েছে অস্ট্রেলিয়া, মানছেন স্মিথরা

কিন্ডোকে নিয়ে তাঁর বিশ্বকাজয়ী ক্যাপ্টেন অজিতপাল বলেছেন, ‘বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্য ছিল ও। সুরজিৎ, আসলাম শের খান আর কিন্ডো ছিল ডিফেন্ডার। কিন্তু সুরজিৎ আর কিন্ডো ছিল অন্য কোয়ালিটির প্লেয়ার। নিখুঁত সময়ে কড়া ট্যাকল যেমন করতে পারত। ওই রকম টাইমিং আর কারও দেখিনি।’

আরও পড়ুন – আশায় একুশ

চাকরি সূত্রেই রৌরকেলাতে আসা তাঁর। সেখানেই থেকে গিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। শেষ জীবনে হকির মূলস্রোত থেকে একটু দূরে থাকতেই ভালোবাসতেন তিনি। কিন্তু সাতের দশকের তারকাকে মনে রেখে দিয়েছিল হকি। কিন্ডোর এক সময়ের টিমমেট আসলাম শের খান বলেছেন, ‘এক দশক একসঙ্গে খেলেছি। ও সব সময় টিমমেটদের হাসিখুশি রাখত। ওই সময় লোকে সব সময় ভাবত, ভারত সোনা জিতবে। ওই চাপের মধ্যেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করতাম। কিন্ডো ওই টিমের অন্যতম মুখ ছিল।’

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা