Pakistan Hockey : হকি বোর্ডের পেনাল্টিতে ক্ষতিপূরণ নকভির!

অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ প্রতিযোগিতা খেলতে গিয়েছিল পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছেই শুরু হয় সমস্যা। জানা যায়, পাকিস্তান হকি বোর্ড হোটেল বুক করলেও সেই হোটেলের টাকা মেটায় নি। এর ফলে অস্ট্রেলিয়ায় গিয়ে বাসন মাজতে হয়েছিল বাটদের। রাস্তায় ১৫ ঘন্টা অপেক্ষা করলেও জোটে নি কোনও ঘর।

Pakistan Hockey : হকি বোর্ডের পেনাল্টিতে ক্ষতিপূরণ নকভির!
Image Credit source: Instagram/@ammadbutt_16

| Edited By: Moumita Das

Feb 20, 2026 | 7:48 PM

কলকাতা : ক্রিকেট হোক বা হকি, পাকিস্তানের গৌরব যেন ধুলোয় মিশিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আগেই ভারতের কাছে বিশ্বকাপে হেরে মুখ পুড়েছে বাবরদের। এবার হকি খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় বাসন মাজা নিয়ে উত্তাল দেশের ক্রীড়ামন্ত্রক। সেই বেহাল অবস্থা নিয়ে মুখ খুলে ‘শাস্তির’ মুখে পড়েছেন হকি দলের অধিনায়ক শাকিল আম্মাদ বাট। দুই বছরের জন্য ব্যান করা হয়েছে বাটকে। এই পরিস্থিতিতে ক্রিকেট দলের চেয়ারম্যান মহসিন নকভির সমর্থন পেলেন বাট।

অস্ট্রেলিয়ায় প্রো হকি লিগ প্রতিযোগিতা খেলতে গিয়েছিল পাকিস্তান দল। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পৌঁছেই শুরু হয় সমস্যা। জানা যায়, পাকিস্তান হকি বোর্ড হোটেল বুক করলেও সেই হোটেলের টাকা মেটায় নি। এর ফলে অস্ট্রেলিয়ায় গিয়ে বাসন মাজতে হয়েছিল বাটদের। রাস্তায় ১৫ ঘন্টা অপেক্ষা করলেও জোটে নি কোনও ঘর। এই নিয়েই কয়েকদিন আগে লাহোর বিমানবন্দরে নেমে অভিযোগ করেছিলেন অধিনায়ক। চূড়ান্ত সমালোচনা হয়েছিল সেই ঘটনার। এক কথায় নড়েচড়ে বসেন হকি কর্তারা। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ বছরের জন্য নির্বাসিত করা হয় বাটকে। পদত্যাগ করেন হকি ফেডারেশনের কর্তা তারিক বুঘতি। ইতিমধ্যেই হকি ফেডারেশনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুহুদিন আহমেদ এই ঘটনায় হস্তক্ষেপ করে নির্বাসন তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “এই সিদ্ধান্ত সাংবিধানিক অধিকার খর্ব করেছে এবং এটি বেআইনি।” ব্যান তোলার পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়রা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন। এই সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং বিষয়কমন্ত্রী মহসিন নকভি। পরিস্থিতি এত ঘোরালো হয়ে যায়, সরে নামেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে একান্তে দেখা করার সিদ্ধান্ত নেন এবং প্রত্যেকের কাছে ক্ষমা চান।

শনিবার হকি বিশ্বকাপের যোগ্যতা পর্বে নামবে পাকিস্তান। তার আগেই যাবতীয় সমস্যা মেটাতে বদ্ধপরিকর পাকিস্তান বোর্ড। পাকিস্তান বোর্ডের এই অচলাবস্থার জন্য বিশ্ব দরবারে অসহায় পাক বোর্ড। কোনও মতেই দেশের সেই খারাপ অবস্থার সঙ্গে সমঝোতা সম্ভব নয়, মনে করেছেন বোর্ড কর্তারা। এমনকি যতদিন না এই অচলাবস্থা মিটছে, ততদিন খেলোয়াড়দের পাশে রয়েছেন নকভি, মত তাঁর।