NEERAJ CHOPRA : নীরজের জ্বর, করোনা রিপোর্ট কী?
নয়াদিল্লিঃ অলিম্পিক থেকে ফিরেই এবার জ্বরের কবলে নীরজ চোপড়া। টানা দুদিন জ্বরের জন্য বিছানা থেকেই উঠতে পারেননি টোকিও অলিম্পিকে সোনাজয়ী। এমনকি হরিয়ানা সরকারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানেও যেতে পারেননি সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে নতুন সন্দেহ। তবে কি করোনায় আক্রান্ত সোনাজয়ী? কিছুক্ষণ আগেই আরটিপিসিআর রিপোর্ট এসেছে নীরজের। যেখানে করোনা […]

নয়াদিল্লিঃ অলিম্পিক থেকে ফিরেই এবার জ্বরের কবলে নীরজ চোপড়া। টানা দুদিন জ্বরের জন্য বিছানা থেকেই উঠতে পারেননি টোকিও অলিম্পিকে সোনাজয়ী। এমনকি হরিয়ানা সরকারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানেও যেতে পারেননি সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার।
আর এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে নতুন সন্দেহ। তবে কি করোনায় আক্রান্ত সোনাজয়ী? কিছুক্ষণ আগেই আরটিপিসিআর রিপোর্ট এসেছে নীরজের। যেখানে করোনা নেগেটিভ বলা হয়েছে। যারপর কিছুটা স্বস্তিতে নীরজের পরিবার। নীরজের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০৩ জ্বর নীরজের।তবে এখন অনেকটা সুস্থ রয়েছেন তিনি।পরপর সংবর্ধনা অনুষ্ঠান। সেজন্যই অসুস্থ হয়েছেন।”
শনিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান রয়েছে। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নীরজ।এমনটাই পরিবার সূত্রের খবর। বাকি পদকজয়ীরা অশোকা হোটেলে থাকলেও নীরজ সোজা আসবেন বাড়ি থেকে।
