Aus vs Ban Score: অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস শান্তদের, ক্রিকেটারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর!
Tareque Rehman: ২০১৭ সালে ঢাকার মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টেস্টে তাদের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে, বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে সম্পূর্ণ ইতিহাস তৈরি করল টাইগাররা। ডারউইনের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ।

ঢাকা : অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ডারউইন সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে এমন সাফল্য পেল টাইগাররা।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের জয়ের সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর ভিডিও কলে দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। ঐতিহাসিক জয়ের জন্য প্রত্যেক ক্রিকেটারকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে এই জয় আসলে দেশবাসীকে অনুপ্রেরণা দেবে বলে মত প্রধানমন্ত্রীর। ক্রিকেটারদের মানসিকতা, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত পারফরম্যান্সকে এই সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তারেক রহমান। শুধু ক্রিকেটারদের নয়, দলের কোচিং স্টাফ এবং এই সাফল্যের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি দ্বিতীয় টেস্টেও দল ভাল পারফরম্যান্স করবে ও সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে পরিণত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকার মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টেস্টে তাদের বিরুদ্ধে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে, বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে ৯ উইকেটে জিতে সম্পূর্ণ ইতিহাস তৈরি করল টাইগাররা। ডারউইনের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। এবার আগামী টেস্টে অস্ট্রেলিয়া আদৌ সমতা ফেরাতে পারবে কিনা, সেই দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
