AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BEN vs MAH: শেষ ভরসা অভিষেক পোড়েল, নিজেদের ভুলেই রঞ্জিতে বিপাকে বাংলা

Ranji Trophy 2026: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার স্কোর ৭৬/৪। মাত্র ১ রানে এগিয়ে বাংলা। ব্যর্থ হলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৯), সুদীপ চ্যাটার্জী (০), সুদীপ ঘরামী (১২)। অঙ্কুর পাল করেছেন ৩২ রান। ২৩ রানে অপরাজিত অভিষেক পোড়েল।

BEN vs MAH: শেষ ভরসা অভিষেক পোড়েল, নিজেদের ভুলেই রঞ্জিতে বিপাকে বাংলা
রঞ্জি ট্রফিImage Credit: Facebook
| Updated on: Nov 04, 2026 | 7:35 PM
Share

কলকাতা: আগেই মনে করা হয়েছিল, এবার হয়ত টানা ৪ ম্যাচে ৪ ম্যাচ জিতবে বাংলা। কিন্তু এই মুহূর্তে রঞ্জিতে বাংলার চারে চার করার স্বপ্ন প্রায় বিশ বাওঁ জলে। প্রথমে নিজেদের বোলিং ও পরে পরিকল্পনাহীন ব্যাটিং – দুই করেই বিপাকে বাংলা। ফলে এই মুহূর্তে হেরে না যায় বাংলা, এমনই দুশ্চিন্তা সমর্থকদের।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলা ব্রিগেড। ১০ রানে আউট হয়ে যান ক্যাপ্টেন অভিমন্যু। ব্যর্থ অঙ্কুর পাল (১)। বড় রান পাননি দুই সুদীপই। সিনিয়র করলেন ৭, জুনিয়র ১৯। রানের খাতাও খুলতে পারেননি সুরজ সিন্ধু জয়সোয়াল। একসময় বাংলার স্কোর ছিল ৭২/৭। সেখানে থেকেই লড়লেন অভিষেক পোড়েল। ৫৪ রানের লড়াকু ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রদীপ্ত প্রামাণিক ৫৪ রানের লড়াকু ইনিংস এল তাঁর ব্যাট থেকে। ৪৩ বলে ৩১ করলেন প্রদীপ্ত। তাঁদের দুজনের ব্যাটেই ভর করে ১৪৩ অবধি যেতে পেরেছিল বাংলা।

জবাবে একসময় ১৫৮/৯ হয়ে গেলেও শেষ অবধি বড় রান তোলে মহারাষ্ট্র। ১৭৯ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন তনয় সাংভি। ৭০ বলে ২৭ করেন প্রদীপ দাধে। ৭৫ রানের লিড পেয়েছিল মহারাষ্ট্র। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলার স্কোর ৭৬/৪। মাত্র ১ রানে এগিয়ে বাংলা। ব্যর্থ হলেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৯), সুদীপ চ্যাটার্জী (০), সুদীপ ঘরামী (১২)। অঙ্কুর পাল করেছেন ৩২ রান। ২৩ রানে অপরাজিত অভিষেক পোড়েল। আপাতত তাঁর দিকেই তাকিয়ে বঙ্গ ব্রিগেড।

এই মুহূর্তে বড় রানের লিড দরকার বাংলার। ড্র করলে ১ পয়েন্ট পাবে বাংলা। নাহলে চারে চার করার স্বপ্ন অধরাই থাকবে লক্ষ্মীর ছেলেদের। এখনও বাকি ২ দিন। ম্যাজিকের অপেক্ষায় রয়েছেন বাংলার সমর্থকরা।

Follow Us