AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026, RCB: পরপর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন, বিজয়োৎসব নিয়ে কী জানাল আরসিবি?

Royal Challengers Bengaluru: সমর্থকরা এবারেও রাস্তায় নেমে সমর্থন করেছেন। বেঙ্গালুরুর বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও কর্নাটক পুলিশ শক্ত হাতে সেই পরিস্থিতি সামাল দেয়। প্রত্যেকবারই জটলা ভেঙে দিয়েছে পুলিশ। কিছু কিছু জায়গায় সমর্থকদের উত্তাল সেলিব্রেশন থামাতে লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে।

IPL 2026, RCB: পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন, বিজয়োৎসব নিয়ে কী জানাল আরসিবি?
পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি!Image Credit: PTI
| Edited By: | Updated on: Jun 02, 2026 | 12:05 PM
Share

বেঙ্গালুরু : ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, If it’s nice, do it twice. অর্থ, যদি প্রথমবারে কোনও কিছু ভাল হয়, তাহলে তা আবার করো। সেভাবেই ২০২৫ এর পর আবার ২০২৬ এও আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। প্রথমে পাঞ্জাব কিংসের পর এবার গুজরাট টাইটান্স-কেও একপেশে লড়াইতে হারিয়ে টানা দুইবার আইপিএল এর ট্রফি পেলেন বিরাটরা। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে আরসিবির খেলোয়াড়, দলের সঙ্গে জড়িত সাপোর্ট স্টাফদের সেলিব্রেশনের নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন আলাদা, এবারেও কি আরসিবি গতবারের মতো বিজয় উৎসব করবে?

এই প্রশ্ন ওঠার একটাই কারণ, গতবছর আরসিবির সেলিব্রেশনে ১১ জন সমর্থকের শোচনীয় মৃত্যু। ট্রফি জয়ের পরেরদিনই চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে ট্রফি সেলিব্রেট করার পরিকল্পনা করে আরসিবি ব্রিগেড। কিন্তু, মাঠের বাইরে এত ভিড় হয়, যে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল সেই উদযাপনকে ঠিকপথে চালিত করতে। এরফলেই হুড়োহুড়ি, অতিরিক্ত আনন্দ কেড়ে নিয়েছিল ১১ জন সমর্থকের প্রাণ। যেকারণে শোনা গিয়েছিল, এই বছর আরসিবির একটি ম্যাচও এই বছর খেলা হবে না বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে। কিন্তু পরে বোর্ড ও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় আরসিবি নিজের মাঠে ৫টি ম্যাচ ও রায়পুরের মাঠে ২টি ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছিল।

RCB

এবার সেই অতীতকে মাথায় রেখেই সতর্ক আরসিবি ম্যানেজমেন্ট। নিজেদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে আরসিবি পোস্ট করে জানিয়েছে,“কী দুর্দান্ত একটি রাত, অসাধারণ অনুভূতি। আরসিবির প্রত্যেক সমর্থককে শুভেচ্ছা। এই জয় আপনাদের জয়। কিন্তু এবার উদযাপন অন্যরকম। বাড়িতে থাকুন, দলের সাফল্য সুস্থভাবে উদযাপন করুন। আগামী বছর আবার দেখা হবে।” এই বার্তা থেকেই স্পষ্ট, এই বছর আর গতবছরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটাতে চায় না আরসিবি ম্যানেজমেন্ট। তাই এই বছর কোনও সেলিব্রেশনও হবে না। এর ফলে আরও একবার প্রমাণ হল, ট্রফিজয়ের পাশাপাশি সমর্থকদের সুরক্ষারও খেয়াল করে প্রত্যেকটি দল। যদিও সমর্থকরা এবারেও রাস্তায় নেমে সমর্থন করেছেন। বেঙ্গালুরুর বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হলেও কর্নাটক পুলিশ শক্ত হাতে সেই পরিস্থিতি সামাল দেয়। প্রত্যেকবারই জটলা ভেঙে দিয়েছে পুলিশ। কিছু কিছু জায়গায় সমর্থকদের উত্তাল সেলিব্রেশন থামাতে লাঠিচার্জও করতে হয়েছে পুলিশকে। তবে সব কিছু সামলে এখন চর্চায় আরসিবির এই সাহসী সিদ্ধান্ত।

Follow Us