AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neeraj Chopra: অলিম্পিকে এই খেলাও আছে…নীরজের ইভেন্ট নিয়ে পদকজয়ী অ্যাথলিটের অবাক মন্তব্য

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়ার জ্যাভলিন থেকে সোনার আশা করেছিল দেশবাসী। কিন্তু সোনার প্রত্যাশা পুরণ করতে পারেননি পানিপতের ছেলে। প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে রুপো পেয়েছেন তিনি। তবে টোকিওতে সোনা ও প্যারিসে রুপো পাওয়ার পর নীরজ আরও একবার ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন।

Neeraj Chopra: অলিম্পিকে এই খেলাও আছে...নীরজের ইভেন্ট নিয়ে পদকজয়ী অ্যাথলিটের অবাক মন্তব্য
Neeraj Chopra: অলিম্পিকে এই খেলাও আছে...নীরজের ইভেন্ট নিয়ে পদকজয়ী অ্যাথলিটের অবাক মন্তব্যImage Credit: X
| Updated on: Aug 11, 2024 | 8:04 AM
Share

কলকাতা: নীরজ চোপড়া, ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাঁকে ভালোবাসায় মুড়িয়ে দেন। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে তিনি সোনা জিতেছিলেন। এরপর থেকে ভারতে জ্যাভলিনের জনপ্রিয়তা বাড়ে। অনেকেই গুরুত্ব দিতে থাকেন এই খেলাকে। শুধু তাই নয়, একাধিক বাচ্চার মা-বাবাও নীরজকে দেখে তাঁদের ছেলেমেয়েদের জ্যাভলিনের প্রতি উৎসাহিত করতে থাকেন। এ কথা অস্বীকার করার উপায় নেই যে নীরজ টোকিওতে সোনা জেতার পর ভারতে জ্যাভলিন নিয়ে আগ্রহ, উৎসাহ, চর্চা বেড়েছে। তাঁর কাছে পরবর্তীতে প্রত্যাশাও বেড়েছে। প্যারিসে জ্যাভলিন থ্রোতে রুপো পেয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। এরই মাঝে দেশের এক পদকজয়ী অলিম্পিয়ানের ভিডিয়ো ভাইরাল। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, নীরজ সোনা জেতায় জানতে পারি অ্যাথলেটিক্সে এই খেলাও আছে…অলিম্পিকে পদকজয়ী কোন ভারতীয় অ্যাথলিট বললেন এ কথা?

ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল এ কথা বলেছেন। তিনি নাকি নীরজ টোকিও অলিম্পিকে সোনা না জেতার আগে অবধি জানতেন না এই ইভেন্টেও রয়েছে অ্যাথলেটিক্সে। ৩৪ বছর বয়সী সাইনা সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে গিয়েছিলেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘যখন নীরজ টোকিওতে সোনা জিতেছিল, সেই সময় আমি জানতে পারি অ্যাথলেটিক্সে এই ধরনের একটা খেলাও রয়েছে।’

সাইনার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নীরজ চোপড়া যে জ্যাভলিনে টোকিও অলিম্পিকের আগেও প্রচুর সাফল্য পেয়েছেন, তা অনেকেই জানেন না। কারণ অলিম্পিকে সোনা জয়ের পর থেকে তাঁর আলাদা পরিচিতি তৈরি হয়েছে। আর সেটা অস্বাভাবিক নয়। কারণ অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতকে প্রথম সোনা জেতানো ভারতীয় অ্যাথলিট হয়েছিলেন যে নীরজ।

Follow Us