AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা

২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডকে ন্যাটওয়েস্ট ট্রফিতে হারিয়েছিল ভারত। তারপরই মহারাজ নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন। ২২ বছর পর ফের দাদার কীর্তির পুনরাবৃত্তি করলেন ভারতের হকি তারকা। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) গ্রেট ব্রিটেনকে হারিয়ে জার্সি খুলে ওড়ালেন ভারতের এক হকি প্লেয়ার।

Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা
Paris Olympics 2024: ২২ বছর পর দাদার কীর্তি! অলিম্পিকে গ্রেট ব্রিটেনকে হারিয়ে জামা ওড়ালেন হকি তারকা
| Updated on: Aug 04, 2024 | 5:55 PM
Share

কলকাতা: লর্ডসের ব্যালকনি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জার্সি খুলে ওড়াচ্ছেন — এই দৃশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে খোদাই করা রয়েছে। ২০০২ সালের ১৩ জুলাই ইংল্যান্ডকে ন্যাটওয়েস্ট ট্রফিতে হারিয়েছিল ভারত। তারপরই মহারাজ নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন। ২২ বছর পর ফের দাদার কীর্তির পুনরাবৃত্তি করলেন ভারতের হকি তারকা। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) গ্রেট ব্রিটেনকে হারিয়ে জার্সি খুলে ওড়ালেন ভারতের এক হকি প্লেয়ার। এই কীর্তি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এ বার খোঁজ পড়েছে তাঁর। জানেন ২২ বছর পর সৌরভের মতো করে জামা ওড়ালেন কে?

সে বার ছিল ২২ গজ, এ বার হকির ময়দান…

ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ন্যাটওয়েস্ট ট্রফিতে টিম ইন্ডিয়া জেতার পর লর্ডসে জামা উড়িয়েছিলেন। আর প্যারিসে গ্রেটেস্ট শো অন দ্য আর্থে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিতে উঠতেই জার্সি খুলে ওড়ালেন সুমিত কুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভারতীয় হকি তারকার জার্সি খুলে ওড়ানোর ছবি, ভিডিয়ো। সকলেই বলছেন, সুমিত মনে করালেন সৌরভকে।

প্যারিস গেমসে ভারত-গ্রেট ব্রিটেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় অবধি স্কোরলাইন ছিল ১-১। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে প্যারিস গেমসের সেমিফাইনালের টিকিট পেয়েছে টিম ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টিমকে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে। এ বার সেমিফাইনালে জিততে পারলে সোনার আরও কাছাকাছি পৌঁছে যাবে ভারতীয় টিম। টোকিও অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পেয়েছিল। ৪১ বছরের পদকের খরা কাটিয়েছিল। এ বার প্যারিসে ভারতের ভাগ্যে হকি থেকে সোনা আসে কিনা সেটাই দেখার।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা