AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Eliminator, RR vs SRH: আজ হারলেই ছুটি! সূর্যবংশীকে আউট করার বিশেষ পরিকল্পনা কামিন্সদের!

RR vs SRH: গতকাল প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ৯৪ রানে হারিয়েছে আরসিবি। এর ফলে পরপর দুইবার আইপিএল ফাইনাল খেলবেন কোহলিরা। আজ সানরাইজার্স ও রাজস্থানের মধ্যে যে দল জিতবে, সে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। যে হারবে, তারই বিদায় ঘটে যাবে এই আইপিএল সংস্করণ থেকে।

IPL 2026 Eliminator, RR vs SRH: আজ হারলেই ছুটি! সূর্যবংশীকে আউট করার বিশেষ পরিকল্পনা কামিন্সদের!
Pat Cummins Admits 15-Year-Old Vaibhav Suryavanshi is Biggest Threat for SRH in Eliminator.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 27, 2026 | 1:10 PM
Share

নিউ চণ্ডীগড় : গত বছর থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫বছর বয়সী কিশোর যেভাবে প্রথম বছর থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেছেন, এখনই তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখতে চান অনেকে। এবছর বৈভবের বয়স ১৫। ইতিমধ্যেই আইপিএলে (IPL 2026) করে ফেলেছেন দুটি সেঞ্চুরি। গতবছর করেছিলেন ৩৬ বলে, এবছর করলেন ৩৭ বলে। আজ তাঁর দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royalsমুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের। আজ এলিমিনেটরে যে দল হারবে, তার এই আইপিএল থেকে ছুটি। যে জিতবে, সে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। তবে আজ সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের চিন্তা বাড়াচ্ছেন শুধুই এই ১৫ বছরের কিশোর।

চলতি আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে দুই ম্যাচ খেলেছে রাজস্থান। লিগ পর্বের দুই ম্যাচেই জিতেছে হায়দরাবাদ। দুই ম্যাচের মধ্যে একটিতে গোল্ডেন ডাক ও অন্যটিতে সেঞ্চুরি করেছেন বৈভব। লিগ পর্বের ম্যাচে ১৪টি ইনিংসে মোট ৫৮৩ রান করেছেন তিনি, যা দেখে অনেকেই তাঁকে ভবিষ্যতের উদীয়মান তারকা হিসেবে ভাবছেন। এবং আজ এলিমিনেটরে বৈভবের বর্তমান ফর্ম চিন্তায় রাখবে এসআরএইচ-কে। এই বিষয়েই সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলেছেন কামিন্স। তিনি জানিয়েছেন,“আমরা জানি, প্রতিপক্ষের দলে এমন দু-একজন খেলোয়াড় আছে, যাঁরা একাই ম্যাচের রং বদলে দিতে পারে। তখন আপনাকে প্ল্যান বি বা সি তৈরী করতে হয় এবং তার জন্য একটু বেশি সময় ব্যয় করতে হয়। তবু হ্যাঁ, অবশ্যই আমরা পরিকল্পনা করব। যদিও গত ম্যাচে ও আমাদের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল, তবুও আমাদের মনে হয়, ম্যাচে অনেক সময়েই আমরা ভাল বোলিং করেছি। আমরা সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই এগোব।”

রাজস্থান রয়্যালসকে এই আইপিএলে দুই বার হারানো কি আদৌ কোনও বাড়তি সুবিধে দেবে? এই বিষয়ে প্যাট কামিন্স জানান,“অবশ্যই আমাদের নতুন করে শুরু করতে হবে। তবে আগের ম্যাচগুলো থেকে আমরা শিক্ষা পেয়েছি। আমরা অতীতে ওদের বিরুদ্ধে দু’বার খেলেছি। ওদের অনেক খেলোয়াড়কে খুব কাছ থেকে দেখেছি। আমাদের দলের অনেকেই আত্মবিশ্বাসী এবং তারা জানে, আজকের ম্যাচে তাদের পারফরম্যান্স দলকে ফাইনালের দিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই এমন দলের বিরুদ্ধে খেলতে নাম সবসময় চ্যালেঞ্জের।” বলেছেন কামিন্স। গতকাল প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ৯৪ রানে হারিয়েছে আরসিবি। এর ফলে পরপর দুইবার আইপিএল ফাইনাল খেলবেন কোহলিরা। আজ সানরাইজার্স ও রাজস্থানের মধ্যে যে দল জিতবে, সে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। যে হারবে, তারই বিদায় ঘটে যাবে এই আইপিএল সংস্করণ থেকে। তবে আজ ম্যাচ জিততে বৈভবের ওপর ভরসা রয়েছে রাজস্থান রয়্যালসের। এই বছর কি টানা ১৮ বছরের ট্রফি খরা কাটবে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত।

Follow Us