AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: পাকিস্তান ম্যাচের আগে ছক সাজাতে নেমে পড়ল ভারত!

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাটে বলেছেন, আবেগ বা রাজনীতি নয়, ফোকাস থাকবে ক্রিকেটে। তাঁর কথায়, “কলম্বোতে পাকিস্তান গত দুই সপ্তাহ ধরে রয়েছে। সুতরাং পরিস্থিতি আমাদের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে আমরা সেরা ক্রিকেটটাই খেলতে চাই।” টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি দেখেই ভারতীয় শিবির বুঝে গিয়েছে, প্রেমাদাসার পিচ মন্থর হতে পারে।

T20 World Cup: পাকিস্তান ম্যাচের আগে ছক সাজাতে নেমে পড়ল ভারত!
Image Credit: Alex Davidson-ICC/ICC via Getty Images
| Edited By: | Updated on: Feb 11, 2026 | 5:08 PM
Share

কলকাতা: ব্যাটারদের ব্যাটেই রয়েছে জয়ের চাবিকাঠি? যদি তাই হয়, তা হলে পাল্টা ছক তৈরি রাখতে হবে তো? পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে বোলিংয়ে ফোকাস ভারতের। এমনটাই দেখা গিয়েছে মঙ্গলবার দিল্লির ফিরোজশাহ কোটলায় অনুশীলনে। নেটে পেসার ও স্পিনাররা টানা দুই ঘণ্টা ধরে বল করলেন। দীর্ঘ টুর্নামেন্টের মাঝে এমন প্র্যাক্টিস সাধারণত দেখা যায় না। শুধু নামিবিয়ার ম্যাচই কারণ নয়। আসল লক্ষ্য ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের ম্য়াচ। রাজনৈতিক সমস্য়া কাটিয়ে ম্যাচ ঠিক হওয়ার পরই ভারতীয় শিবিরে শুরু হয়েছে প্র্যাক্টিস ও পরিকল্পনা। কলম্বোর পিচ যে ভারতের থেকে আলাদা, সে কথা মাথায় রেখেই ছক সাজাতে শুরু করছে টিম ম্যানেজমেন্ট।

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাটে বলেছেন, আবেগ বা রাজনীতি নয়, ফোকাস থাকবে ক্রিকেটে। তাঁর কথায়, “কলম্বোতে পাকিস্তান গত দুই সপ্তাহ ধরে রয়েছে। সুতরাং পরিস্থিতি আমাদের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে আমরা সেরা ক্রিকেটটাই খেলতে চাই।” টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি দেখেই ভারতীয় শিবির বুঝে গিয়েছে, প্রেমাদাসার পিচ মন্থর হতে পারে। সে কথা মাথায় রেখেই কোচ রায়ানের মন্তব্য, “এখন টেকনিকও দরকার ভালো কিছু করতে হলে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।”

বোলিং নিয়ে রায়ান বলেছেন, “আমাদের বোলাররা এখনও পুরোপুরি নিজেদের মেলে ধরেনি। পরিস্থিতি বুঝে খেলাটাই আসল।” আবার চোট কাটিয়ে ওয়াশিংটন সুন্দর ফিরেছেন ভারতীয় শিবিরে। চারজন অলরাউন্ডার থাকায় কম্বিনেশন বদলানোর সুযোগও পাচ্ছে ভারত। ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান এখনও হারাতে পারেনি ভারতকে। তবে টি-টোয়েন্টিতে সেই রেকর্ড ভেঙে গিয়েছে বছর চারেক আগে। ফলে, পাকিস্তান যে নিজেদের সেরা দিনে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে, সে কথা মাথায় রাখছেন গম্ভীর অ্যান্ড কং।