WTC Points Table 2025-27: অবশেষে ক্যাপ্টেন হিসেবে প্রথমবার হারলেন বাভুমা, এতে কী সুবিধা পেল ভারত?
World Test Championship: এই ম্যাচ জিতে WTC পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল অস্ট্রেলিয়া। এখনও অবধি ১১ ম্যাচ খেলে ৯ ম্যাচেই জিতেছে কামিন্সের ছেলেরা। অজিদের পয়েন্টের শতাংশ ৮১.৮১%। প্রথম টেস্টের আগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু হারের ফলে তিনে নেমে গিয়েছেন বাভুমারা।

ডারবান: অবশেষে হারলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে একটি ম্যাচেও হারেননি তিনি। হয় জিতেছেন, নাহলে ড্র করেছেন। কিন্তু এবার অস্ট্রেলিয়ার কাছে বশ্যতা শিকার করতে হল তাঁকে। ডারবানে অস্ট্রেলিয়া ২১৪ রানে হারাল প্রোটিয়া ব্রিগেডকে। এর ফলে প্রথম হার স্বীকার করলেন তিনি। যদিও এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সার্কেলের ফাইনাল খেলার দিকে আরও একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। কিন্তু ধাক্কা খেতে হল দক্ষিণ আফ্রিকাকে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত মরসুমে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার বদলা নিতে সক্ষম হল অজিরা।
ডারবানে প্রথমে ব্যাট করে ৩৯০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৯০ রান করেন ম্যাট রেনশ। জবাবে ২৮৪ রান করে দক্ষিণ আফ্রিকা। ১০৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার বড় রান করে অজিরা। ৩১৪/৬ স্কোরে ডিক্লেয়ার করে তারা। ৮২ রান করেন রেনশ। জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় ৪২০ রান। জবাবে ২০৬ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়া ব্রিগেড। দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ১ রান করেছেন বাভুমা। ফলে ২১৪ রানে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।
এই ম্যাচ জিতে WTC পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল অস্ট্রেলিয়া। এখনও অবধি ১১ ম্যাচ খেলে ৯ ম্যাচেই জিতেছে কামিন্সের ছেলেরা। অজিদের পয়েন্টের শতাংশ ৮১.৮১%। প্রথম টেস্টের আগে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু হারের ফলে তিনে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই জন্য দুই নম্বরে উঠে এল নিউজিল্যান্ড। আগামী মাসে ভারতের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
WTC সাইকেলে এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে ভারতের। যদিও, তার মধ্যে মাত্র ৫ ম্যাচেই জিততে পেরেছে টিম ইন্ডিয়া। ভারতের পয়েন্ট এর শতাংশ ৫১.৫২%। এই মুহূর্তে পঞ্চম স্থানে আছে ভারত। কিন্তু এই আসন্ন নিউজিল্যান্ড সফর যদি ২-০ জিততে পারে ভারত, তাহলে ফাইনাল খেলার দিকে একধাপ এগিয়ে যাবেন শুভমন গিলরাও।
