AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026, East Bengal vs Inter Kashi: অনেকটাই কমল ISL ফাইনালের টিকিটের দাম, নতুন মূল্য কত?

East Bengal vs Inter Kashi: কিশোরভারতীর দর্শকসংখ্যা সল্টলেক স্টেডিয়ামের চেয়ে অনেক কম। মাত্র ১০ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। এই ম্যাচ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে এই ম্যাচ দেখানোর জন্য ইতিমধ্যেই জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ISL 2026, East Bengal vs Inter Kashi: অনেকটাই কমল ISL ফাইনালের টিকিটের দাম, নতুন মূল্য কত?
Ticket Prices Lowered for East Bengal's Deciding Clash at Kishore Bharati Stadium.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 20, 2026 | 1:33 PM
Share

কলকাতা : আগামীকাল ফয়সালা আইএসএলের (Indian Super League)। কোন দল ট্রফি পাবে, তা জানা যাবে বৃহস্পতিবার, যখন কিশোরভারতী স্টেডিয়ামে (Kishore Bharati Stadium) ইন্টার কাশীর (Inter Kashi) মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal FC) ও যুবভারতীতে (Yuvabharati Stadium) মোহনবাগানের (Mohunbagan Supergiant) মুখোমুখি দিল্লি স্পোর্টিং ক্লাব। তবে এই ম্যাচ শুরুর আগেই বিতর্ক দানা বেঁধেছে লাল-হলুদের ম্যাচ নিয়ে। কারণ, এই ম্যাচে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল আকাশছোঁয়া।

শোনা গিয়েছিল, এই ম্যাচের জন্য টিকিটের দাম রাখা হয়েছিল হাজার টাকা। ভিআইপি টিকিটের দাম ছিল আরও বেশি। এই ঘটনা নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেন লাল-হলুদ সমর্থকরা। কারণ, এটি ইন্টার কাশীর হোম ম্যাচ এবং এই ম্যাচে তাই টিকিটের আয়োজন করার দায়িত্বেও ইন্টার কাশী রয়েছে। তাই টিকিটের দাম বড্ড বেশি করার ফলে একপ্রকার বিক্ষোভ শুরু করেন লাল-হলুদ সমর্থক। ‘ইন্টার কাশী ঝোপ বুঝে কোপ মারছে’, দাবি ছিল লাল-হলুদ সমর্থকদের। এই ঘটনার জন্যই মঙ্গলবার দুই ক্লাব বৈঠক করেছিল। এর ফলেই সমাধানসূত্র বেরিয়ে এসেছে বলে খবর।

সূত্র অনুযায়ী, প্রথমে ন্যূন্যতম টিকিটের দাম ১০০০ টাকা ধার্য করলেও, এই দাম কমানো হয়েছে। ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশীর টিকিটের দামগুলি হল – ৫০০, ১০০০, ১৫০০, ২৫০০ টাকার। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রায় সব টিকিট শেষের পথে। এই মুহূর্তে C1 ও C2 স্ট্যান্ডের টিকিট পাওয়া যাচ্ছে।

কিশোরভারতীর দর্শকসংখ্যা সল্টলেক স্টেডিয়ামের চেয়ে অনেক কম। মাত্র ১০ হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারবেন। এই ম্যাচ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে এই ম্যাচ দেখানোর জন্য ইতিমধ্যেই জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে, একই সময়ে যুবভারতীতে নামবে মোহনবাগানও। আবার একই সময়ে খেলা পাঞ্জাব এফসি ও মুম্বই সিটি এফসিরও। এই ৪ দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। তবে মোহনবাগানকে আইএসএল জিততে গেলে একদিকে যেমন ইস্টবেঙ্গলকে হারতে হবে, তেমনই বাগানকে দিল্লি এফসিকে হারাতে হবে ৭ বা ৮ গোলের ব্যবধানে, যা একপ্রকার অসম্ভব। তবে এই দুই দল যদি পয়েন্ট নষ্ট করে, ও পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচের জয়ী নির্ধারণ হয়, তাহলে সেই ম্যাচের বিজয়ীই হয়ে যাবে আইএসএল চ্যাম্পিয়ন। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ও ট্রফির মধ্যে দূরত্ব আর ঠোঁট ও কাপের দূরত্ব প্রায় সমান। তবে, টিকিটের দাম কমার ফলে আরও বেশি সংখ্যক সমর্থক মাঠে যাবেন, দুই দলের খেলাই উপভোগ করবেন বলে মনে করা হচ্ছে।

Follow Us