AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lovlina Borgohain: শেষ আটে থামলেন লভলিনা, প্যারিসে বক্সিংয়ে ভারতের পদকের খাতা শূন্য

Paris Olympics 2024: লভলিনা বরগোহাইনের পাঞ্চে পদকের স্বপ্ন বুনতে শুরু করেছিল দেশবাসী। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে তাঁর দৌড় থামতেই বক্সিংয়ে ভারতের যাবতীয় আশা শেষ হল। বলতে হচ্ছে, প্যারিস অলিম্পিকে বক্সিং থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে ভারতকে।

Lovlina Borgohain: শেষ আটে থামলেন লভলিনা, প্যারিসে বক্সিংয়ে ভারতের পদকের খাতা শূন্য
Lovlina Borgohain: শেষ আটে থামলেন লভলিনা, প্যারিসে বক্সিংয়ে ভারতের পদকের খাতা শূন্যImage Credit: X
| Updated on: Aug 04, 2024 | 4:02 PM
Share

কলকাতা: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) বক্সিং থেকে ভারতের পদক প্রাপ্তির আশা দেখিয়েছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু শেষ আটেই থামতে হল অসমের মেয়েকে। প্যারিস গেমসে বক্সিংয়ে (Boxing) মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষর কাছে আটকে গেলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া লভলিনা।

মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে ৩-২ স্প্লিট ডিসিশনে এগিয়ে যান লি কিয়ান। এরপর দ্বিতীয় রাউন্ডেও তিনি ৩-২ জেতেন। লভলিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষের তিন মিনিটে লভলিনাকে কার্যত দাঁড়াতেই দেননি চিনা বক্সার। যার ফলে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন লি কিয়ান।

লভলিনা বরগোহাইনের পাঞ্চে পদকের স্বপ্ন বুনতে শুরু করেছিল দেশবাসী। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে তাঁর দৌড় থামতেই বক্সিংয়ে ভারতের যাবতীয় আশা শেষ হল। বলতে হচ্ছে, প্যারিস অলিম্পিকে বক্সিং থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে ভারতকে। টোকিও অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে নেমে পদক পেয়েছিলেন লভলিনা। এ বার তাঁর ক্যাটেগরি বদলেছিল। পদকের কাছাকাছি গিয়েও তাঁকে খালি হাতে ফিরতে হল।

Follow Us