AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: প্যারিসে নতুন ‘রেকর্ড’! খেলা শেষেই অ্যাথলিট পেলেন পর্ন সাইটের অফার

Anthony Ammirati: তাঁরা মেডেল জেতেননি, কিন্তু তাঁদের পারফরম্যান্সের সময় এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে প্রবল উৎসাহিত নেটিজেনরা। ফ্রান্সের পোল ভল্টার অ্যান্থনি আমিরাতির পোল ভল্টের একটি ভিডিয়ো নিয়ে মেতেছেন নেটিজেনরা। যদিও অলিম্পিকের ওই ইভেন্টের ফাইনালে যেতে পারেননি তিনি। হিটেই তিনি বাতিল হয়েছেন। তা সত্ত্বেও তাঁকে নিয়ে চলছে আলোচনা।

Bizarre: প্যারিসে নতুন 'রেকর্ড'! খেলা শেষেই অ্যাথলিট পেলেন পর্ন সাইটের অফার
অ্যান্থনি আমিরাতি।
| Updated on: Aug 07, 2024 | 7:27 PM
Share

দিন চারেক পর শেষ হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক। এই সময়ে অনেক ক্রীড়াবিদ যেমন মেডেল জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন, তেমনই অনেক ক্রীড়াবিদ আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। এর মধ্যেই কয়েক জন ক্রীড়াব্যক্তিত্বের পারফরম্যান্সের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যদিও তাঁরা মেডেল জেতেননি, কিন্তু তাঁদের পারফরম্যান্সের সময় এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে প্রবল উৎসাহিত নেটিজেনরা। ফ্রান্সের পোল ভল্টার অ্যান্থনি আমিরাতির পোল ভল্টের একটি ভিডিয়ো নিয়ে মেতেছেন নেটিজেনরা। যদিও অলিম্পিকের ওই ইভেন্টের ফাইনালে যেতে পারেননি তিনি। হিটেই তিনি বাতিল হয়েছেন। তা সত্ত্বেও তাঁকে নিয়ে চলছে আলোচনা। এমনকি একটি পর্ন ওয়েবসাইট তাঁকে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার চাকরিও অফার করেছে। কিন্তু কোন কাজের জন্য এমন ঘটেছে জানেন?

রবিবার পোল ভল্টের হিট চলছিল প্যারিস অলিম্পিকে। তাতে অংশ নেন অ্যান্থনি আমিরাতি। কিন্তু সফল ভল্ট দিতে না পারায় পোল ভল্টের ফাইনালে পৌঁছতে পারেননি তিনি। যে দণ্ড না ছুঁইয়ে পার হতে হত, তাতে শরীর থেকে যাওয়ায় সফল হতে পারেননি তিনি। ৫.৭০ মিটার উচ্চতা পার হতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, দৌঁড়ে এসে অ্যান্থনি লাফিয়ে ছিলেন ভালই। তার শরীর প্রায় পার করে ফেলেছিলেন। কিন্তু শেষ মুহুর্তে অ্যান্থনির যৌনাঙ্গ লেগে যায় ওই দণ্ডে। তাতেই পড়ে যায় সেটি। এই ঘটনা নিয়েই মজায় মাতছেন নেটিজেনরা।

অ্যান্থনির যৌনাঙ্গে লেগে পোল পড়ে যাওয়ার ঘটনা নিয়ে নেটদুনিয়ায় মজা চলছিল গত দুদিন ধরেই। বিষয়টি অন্য মাত্রা পেয়েছে একটি পর্ন ওয়েবসাইটের পদক্ষেপে। ওই পর্ন ওয়েবসাইট অ্যান্থনিকে চাকরির প্রস্তাব দিয়েছে। যার জন্য এই ফরাসি ক্রীড়াবিদকে আড়াই লক্ষ ডলার দিতে রাজি। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি টাকারও বেশি। ওয়েবক্যামে এক ঘণ্টার শো করলেই ওই পর্নসাইট বিপুল টাকা দেবে বলে জানিয়েছে।

ঘরের মাঠে হওয়া অলিম্পিকে হিট থেকে ছিটকে যাওয়ায় মন খারাপ অ্যান্থনির। এর মধ্যে পর্ন সাইটের অফার তাঁর অস্বস্তি বাড়িয়েছে। যদিও এই অফার নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। এই অফার তিনি গ্রহণ করবেন কি না, তা জানা যায়নি। তবে তাঁকে নিয়ে হাসি-ঠাট্টার যে বিরাম নেই, তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?