AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিল হিউজের স্মৃতি ফিরল ক্যারিবিয়ান ঘরোয়া লিগে, পরিত্যক্ত ম্যাচ!

ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ফলে ১০ উইকেট নিতে পারলেন না সিলস। অতীতে এজাজ প্যাটেল, অনিল কুম্বলেরা এক ইনিংসে ১০ উইকেট পেয়েছেন, তাঁদের রেকর্ড ছোঁয়া হল না সিলসের। হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্যাটারকে।

ফিল হিউজের স্মৃতি ফিরল ক্যারিবিয়ান ঘরোয়া লিগে, পরিত্যক্ত ম্যাচ!
হাসপাতালে ভর্তি করা হয়েছে বোলারকে।Image Credit: X
| Edited By: | Updated on: Apr 22, 2026 | 5:37 PM
Share

কলকাতা : ফিল হিউজ ঘটনা মনে আছে ? ২০১৪ সালের নভেম্বর মাসে শোন অ্যাবটের বল মাথায় লেগে মৃত্যু হয় হিউজের। তারপরেই ক্রিকেটারের সুরক্ষা নিয়ে একগাদা প্রশ্ন উঠে গিয়েছিল। এবার সেই ঘটনাই ফিরে এল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপে পেসারের বল আচমকা উঠে লাগে জেরিমাহ লুইসের হেলমেটে। এর ফলে হাসপাতালে ভর্তি করা হল ওই ব্যাটারকে। এরপরেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা চলছিল লেওয়ার্ড আইল্যান্ড ও ত্রিনিদাদ ও টোব্যাগোর ম্যাচ। প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে লেওয়ার্ড করেছিল ১৩১ রান। জবাবে ত্রিনিদাদ তোলে ১৭৫ রান। দ্বিতীয় ইনিংসে লেওয়ার্ডের স্কোর ছিল ১৪০/৭। ৭ উইকেটই নিয়েছিলেন পেসার জেদন সিলস। তাঁর কাছে সুযোগ ছিল ১০ উইকেট নেওয়ার, কিন্তু ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই কীর্তি ছুঁতে পারলেন না সিলস।

ম্যাচের তৃতীয় দিনে এই ঘটনা ঘটে। সিলসের একটি বল হঠাৎ লাফিয়ে লাগে লুইসের মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি। মাথা থেকে ছিটকে যায় হেলমেটও। এরপরেই ফিল্ডাররা লুইসের দিকে এগিয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই উঠে দাঁড়ান তিনি। হেলমেটে সজোরে লাথি মেরেই মাঠ থেকে বেরিয়ে যান লুইস। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানান ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

বোর্ড নিজেরা বিবৃতি দিয়ে জানিয়েছে,”পিচের ওসমান বাউন্স ও অপ্রত্যাশিত আচরণ করার ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই পিচ খেলার অযোগ্য। এখানে ম্যাচ হলে খেলোয়াড়দের চোট লাগতে পারে। কেন এই পিচের এমন অবস্থা, তাই নিয়ে তদন্ত হবে। দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে।”তবে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার ফলে ১০ উইকেট নিতে পারলেন না সিলস। অতীতে এজাজ প্যাটেল, অনিল কুম্বলেরা এক ইনিংসে ১০ উইকেট পেয়েছেন, তাঁদের রেকর্ড ছোঁয়া হল না সিলসের।

Follow Us