Arjun Tendulkar Marriage : সচিন তেন্ডুলকরের পুত্রবধূ সানিয়া চন্দ্রক কে জানেন? ব্যবসা, পরিবার ও বিয়ের সমস্ত খুঁটিনাটি!

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর একজন বোলিং অলরাউন্ডার। তিনি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অতীতে খেলেছেন। বিখ্যাত বাবার ছেলে হওয়া সত্ত্বেও ২৬ বছর বয়সি অর্জুন নিজের পরিচিতি গড়ে তুলছেন। অর্জুন ও সানিয়ার বিয়ে নির্ধারিত হয়েছে ৫ মার্চ। অনুষ্ঠান শুরু হবে ৩ মার্চ আত্মীয় ও বিশেষ অতিথিদের নিয়ে। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে নিজে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

Arjun Tendulkar Marriage : সচিন তেন্ডুলকরের পুত্রবধূ সানিয়া চন্দ্রক কে জানেন? ব্যবসা, পরিবার ও বিয়ের সমস্ত খুঁটিনাটি!
Image Credit source: Facebook

| Edited By: Moumita Das

Feb 11, 2026 | 5:29 PM

কলকাতা: ক্রিকেট ও কর্পোরেট, দুই পরিবারের মিলন হতে চলেছে খুব তাড়াতাড়ি। সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দ্রকের বিয়ে। এই বিয়ে শুধুমাত্র একটি সেলিব্রেটি ওয়েডিং নয়, বরং বলা যায় ক্রিকেট ও ব্যবসার মেলবন্ধন।

কে এই সানিয়া চন্দ্রক?
মুম্বইয়ের বাসিন্দা সানিয়া চন্দ্রক, একজন তরুণী ব্যবসায়ী। চর্চা থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। পেট কেয়ার ইন্ডাস্ট্রিতে বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। এটি খুব দ্রুত ভারতে বেড়ে ওঠা একটি সেক্টরের মধ্যে অন্যতম। বর্তমানে এর বাজারমূল্য ৫,০০০ কোটি টাকারও বেশি।

সানিয়ার শিক্ষাগত যোগ্যতা-
সানিয়ার পড়াশোনা মুম্বইয়ের একটি স্কুলে। প্রাথমিক শিক্ষালাভের পর তিনি ২০২০ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি পান। এরপর তিনি ভেটেরিনারি টেকনিশিয়ান কোর্স করেন। সেখানে পড়াশোনার পাশাপাশি প্রাণীর পরিচর্যাও শিখেছেন তিনি।

সানিয়ার পরিবার-
সানিয়ার বাবা সানি চন্দ্রক মুম্বইয়ের একজন নামী ব্যবসায়ী। তাঁর মা গৌরিকা ঘাই চন্দ্রক। সানিয়ার দাদু রবি ঘাই গ্র্যাভিস হসপিটালিটি লিমিটেডের চেয়ারম্যান। এই ব্যবসায় বিলাসবহুল হোটেল থেকে শুরু করে প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড পর্যন্ত রয়েছে। গ্র্যাভিস ফুড সলিউশনসের রেভিনিউ ৬০০ কোটি টাকারও বেশি। এটি তাঁদের পারিবারিক ব্যবসা।

সানিয়ার কেরিয়ার-
পরিবারের ব্যবসায় যুক্ত না হয়ে সানিয়া নিজেই বেছে নিয়েছেন নিজের পথ। ২০২২ সালে তিনি মুম্বইয়ে “মিস্টার পস পেট স্পা এন্ড স্টোর” প্রতিষ্ঠা করেন। এই সংস্থা পেট গ্রুমিং ও পেট হেলথকেয়ারের জন্য পরিচিত। ভারতের পেট ইন্ডাস্ট্রি বছরে প্রায় ১৫% হারে বাড়ছে, আর সেই জায়গাতেই কাজ করছেন সানিয়া।

বার্ষিক আয়-
সানিয়া চন্দ্রকের ব্যক্তিগত আয় প্রায় ১ লক্ষ থেকে ৫ লক্ষ মার্কিন ডলার। উল্লেখযোগ্য ভাবে, এই সম্পদ বেশিরভাগই তাঁর নিজের অর্জিত। উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়।

অর্জুন তেন্ডুলকর ও বিয়ের দিনক্ষণ-