AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harmanpreet Kaur: মুখ দেখাদেখি বন্ধ স্মৃতির সঙ্গে, কেন ক্যাপ্টেন্সি ছাড়লেন হরমনপ্রীত কৌর?

Indian Cricket: বিসিসিআই-এর কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর হরমন নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ২০১৬ সাল থেকে তিনি ছিলেন দেশের ক্যাপ্টেন। সম্প্রতি ভারতকে এশিয়ান গেমসে সোনা জিতিয়েছেন তিনি। এরপরেই দায়িত্ব ছাড়লেন হরমন। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে হরমন ও স্মৃতির মধ্যে বনিবনা হচ্ছিল না।

Harmanpreet Kaur: মুখ দেখাদেখি বন্ধ স্মৃতির সঙ্গে, কেন ক্যাপ্টেন্সি ছাড়লেন হরমনপ্রীত কৌর?
স্মৃতি মন্ধানা ও হরমনপ্ৰীত কৌরImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 07, 2026 | 6:42 PM
Share

নয়াদিল্লি: দিন দুয়েক আগেই ভারতীয় মহিলা দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হরমনপ্রীত কৌর। সব ফরম্যাট থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন। তাঁর জায়গায় নতুন ক্যাপ্টেন হিসেবে প্রায় চূড়ান্ত হয়েছে স্মৃতি মন্ধানার নাম। তবে বাইরে থেকে সব স্বাভাবিক লাগলেও, ভিতরে কিন্তু পরিস্থিতি তেমন সহজ ছিল না। শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে হরমন ও স্মৃতির মধ্যে বনিবনা হচ্ছিল না। ফলে ড্রেসিংরুমের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল।

বিসিসিআই-এর কর্তাদের সঙ্গে এক বৈঠকের পর হরমন নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ২০১৬ সাল থেকে তিনি ছিলেন দেশের ক্যাপ্টেন। সম্প্রতি ভারতকে এশিয়ান গেমসে সোনা জিতিয়েছেন তিনি। এরপরেই দায়িত্ব ছাড়লেন হরমন। সূত্রের খবর, এই বদলের পিছনে আছে বেশ কিছু কারণ। যেমন, পরপর কয়েকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভাল ফল করতে পারেনি। এরপরেই ক্যাপ্টেন পরিবর্তনের দাবি জোরালো হয়। এমনকি, বেশ কয়েকদিন ধরে স্মৃতি ভারতের অন্যতম সফল ব্যাটার ও আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও করে ফেলেছেন। তিনি দীর্ঘদিন ধরেই দলের সহ-অধিনায়ক ছিলেন ও ক্যাপ্টেন্সি করতে প্রস্তুত ছিলেন।

IG

সূত্রের খবর, স্মৃতি ও হরমনের মধ্যে নাকি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে। স্মৃতি নাকি নিজেও নাকি অনেকদিন ধরে নেতৃত্ব চাইছিলেন কিন্তু নির্বাচকরা সেই বিষয়ে আমল দেননি। এর ফলেই ক্ষুব্ধ ছিলেন স্মৃতি। যদিও স্মৃতি মন্ধানার ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু অন্য কথা বলছে। হরমনের একটি ছবি পোস্ট করে স্মৃতি লিখেছেন, “এত বছর ধরে তোমার সঙ্গে খেলা সত্যিই সৌভাগ্যের। তোমার ক্যাপ্টেন্সিতে ১০ বছর খেলে আমি আপ্লুত ও আশা করি, দেশের হয়ে আমরা আরও অনেক সাফল্য পাব।”   দিন কয়েক আগে হরমনকে বলা হয় টি-টোয়েন্টি ও ওডিআই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে। তিনি রাজি না হয়ে সব ফরম্যাটের দায়িত্বই ছাড়ার সিদ্ধান্ত নেন। এর ফলে এই মুহূর্তে ভারতের ক্যাপ্টেন হওয়ার জায়গায় এগিয়ে আছেন স্মৃতি মন্ধানা। যদিও হরমন জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট ছাড়বেন না। তিনি আরও ২-৩ বছর খেলা চালিয়ে যাবেন। এখন দেখার বিষয়, দুজনে কীভাবে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যান।

Follow Us