MS Dhoni: গত আইপিএলে ডাগ আউটেও দেখা যায়নি, ‘২৭ এর আইপিএলে খেলবেন ধোনি? কী বললেন ক্রিকেটার?
IPL 2027: এই দীপাবলিতে ধোনির রোম্যান্টিক ছবির পাশাপাশি ক্রিকেটমহলে আরও একটি প্রশ্ন ঘুরছে। আগামী আইপিএল মরসুমে কি খেলতে দেখা যাবে মাহিকে? ২০২৬ সালের আইপিএল সিজনে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। এমনকি ডাগ আউটেও ছিলেন না ধোনি। চোটের কারণে গোটা মরসুম মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।

কলকাতা: দীপাবলির উৎসব মানেই প্রিয় তারকাদের বাড়ির উদযাপনের ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। আর সেই তালিকায় যদি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তাহলে আগ্রহ আরও বাড়বেই। এবার দীপাবলি উদযাপনের বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ধোনির স্ত্রী সাক্ষী। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে ছবিগুলি।
ইনস্টাগ্রামে দীপাবলি উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন সাক্ষী। ছবিতে হালকা সবুজ রংয়ের কুর্তায় দেখা গিয়েছে ধোনিকে। অন্যদিকে কালো রংয়ের পোশাকে নজর করেছেন সাক্ষী। একটি ছবিতে স্বামীর গালে চুমু দিতেও দেখা গিয়েছে ধোনিকে। ছবিগুলির সঙ্গে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষী। ধোনি সাধারণত নিজে সোশাল মিডিয়াতে খুব একটা সক্রিয় নন, তাই তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করলেই উন্মাদনা তৈরি হয়। এবার কেউ কেউ এই দম্পতিকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ আরও ছবি দেখতে চাইছেন।
View this post on Instagram
এই দীপাবলিতে ধোনির রোম্যান্টিক ছবির পাশাপাশি ক্রিকেটমহলে আরও একটি প্রশ্ন ঘুরছে। আগামী আইপিএল মরসুমে কি খেলতে দেখা যাবে মাহিকে? ২০২৬ সালের আইপিএল সিজনে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। এমনকি ডাগ আউটেও ছিলেন না ধোনি। চোটের কারণে গোটা মরসুম মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফলে ২০২৭ সালের আইপিএলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে আইপিএল ২০২৭ এ খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ধোনি। তিনি জানিয়েছেন, আগামী মরসুমে খেলবেন কি না, তা নির্ভর করবে তাঁর ফিটনেসের উপর। অর্থাৎ, শারীরিক সক্ষমতা ও নিজের ফিটনেস খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে আগামী মরসুমে মাহিকে আবারও হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে কি না, সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে অনুরাগীদের।
