AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hero Xoom 110: মাত্র 68,599 টাকায় স্কুটার লঞ্চ করল Hero, গিয়ারলেস 110cc-র মডেলে নতুন XTEC প্রযুক্তি

Hero-র এই Xoom স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে- LX, VX এবং ZX। এদের মধ্যে মিড-স্পেসিফিকেশনের VX মডেলের দাম 71,799 টাকা (এক্স-শোরুম, দিল্লি ) এবং টপ-স্পেসিফিকেশনের ZX ভ্যারিয়েন্টের দাম 76,699 টাকা (এক্স-শোরুম, দিল্লি )।

Hero Xoom 110: মাত্র 68,599 টাকায় স্কুটার লঞ্চ করল Hero, গিয়ারলেস 110cc-র মডেলে নতুন XTEC প্রযুক্তি
দুরন্ত লুকের কেতাদুরস্ত স্কুটার নিয়ে এল হিরো।
| Edited By: | Updated on: Feb 02, 2023 | 11:10 AM
Share

Hero New Scooter: 110cc-র নতুন স্কুটার লঞ্চ করল Hero Motocorp। স্কুটারের নাম Hero Xoom, যার দাম শুরু হচ্ছে 68,599 টাকা (এক্স-শোরুম, দিল্লি ) থেকে। Hero-র এই Xoom স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে- LX, VX এবং ZX। এদের মধ্যে মিড-স্পেসিফিকেশনের VX মডেলের দাম 71,799 টাকা (এক্স-শোরুম, দিল্লি ) এবং টপ-স্পেসিফিকেশনের ZX ভ্যারিয়েন্টের দাম 76,699 টাকা (এক্স-শোরুম, দিল্লি )। 1 ফেব্রুয়ারি, 2023 থেকে Hero Xoom স্কুটারের বুকিং শুরু হবে। Maestro Edge এবং Pleasure Plus-এর পর এটিই Hero-র তৃতীয় গিয়ারলেস স্কুটার।

Hero Xoom: কী-কী রঙে পাওয়া যাবে

ভারতে Hero Xoom স্কুটারটি মোট পাঁচটি রঙে পাওয়া যাবে— পলেস্টার ব্লু, ব্ল্যাক, ম্যাট অ্যাব্র্যাক্স অরেঞ্জ, পার্ল সিলভার হোয়াইট এবং স্পোর্টস রেড। এই দামের মধ্যে হিরো-র লেটেস্ট স্কুটারটি টক্কর দিতে পারে Hona Dio-র সঙ্গে।

Hero Xoom: ডিজ়াইন

Hero Xoom স্কুটারে দেওয়া হয়েছে কর্নারিং লাইট ফাংশন, যা প্রথম এই সেগমেন্টের কোনও স্কুটারে দেওয়া হল। প্রজেক্টর LED হেডল্যাম্প বসানো হয়েছে স্কুটারের অ্য়াপ্রনে, X-আকারের LED DRL, হ্যান্ডেল মাউন্টেড উইঙ্কার্স এবং 12 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে স্কুটারটিতে। পিলিয়ন কমফর্টের জন্য Hero-র Xoom স্কুটারে ইন্টিগ্রেটেড রিয়ার গ্রিপ দেওয়া হয়েছে।

Hero Xoom 110cc Scooter Color Models

Hero Xoom: ফিচার্স

নতুন Hero Xoom স্কুটারে XTEC প্রযুক্তি, USB চার্জার-সহ ফ্রন্ট গ্লোভ বক্স, ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং LED হেডল্যাম্প সহযোগে বেশ বড় আন্ডার সিট স্টোরেজ রয়েছে। স্কুটারের ওজন মাত্র 108 kg এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.2 লিটার।

Hero Xoom: সাসপেনশন ও ব্রেকিং

সাসপেনশন ডিউটির জন্য স্কুটারটির সামনে রয়েছে হাইড্রলিক শক অ্যাবসর্বার। Hero Xoom-এর পিছনে দেওয়া হয়েছে ইউনিট সুইং সহযোগে স্প্রিং লোডেড হাইড্রলিক ড্যাম্পার। ব্রেকিংয়ের জন্য এই স্কুটারটির সামনে রয়েছে 190mm ডিস্ক ব্রেক/130mm ড্রাম ব্রেক। তেমনই আবার পিছনে রয়েছে 130mm ড্রাম ব্রেক। ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (IBS)-ও রয়েছে এই স্কুটারে।

Hero Xoom: ইঞ্জিন স্পেসিফিকেশন

মেকানিক্যালি Hero Xoom স্কুটারের সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে 110cc Maestro Edge-এর। পাওয়ারের বিষয়টি নিশ্চিত করছে 110.9cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা 7,250 rpm-এ 8.05 bhp চার্ন আউট করতে পারে এবং 5,750 rpm-এ 8.70Nm টর্ক প্রোডিউস করতে পারে। এই ইঞ্জিন পেয়ার করা থাকছে CVT-র সঙ্গে। Hero Xoom স্কুটারটি মাত্র 9.35 সেকেন্ডে 0-60 kmph অ্যাক্সিলারেট করতে পারে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?