AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আপনার নাম জালিয়াতি করে ক’টা ফোন নম্বর চলছে? জানুন সরকারি এই পোর্টালে

Sanchar Saathi Portal: আপনি যদি জানতে চান আপনার নামে কয়টি সিম ইস্যু করা হয়েছে, তাহলে তার জন্য কোথাও যেতে হবে না। এমনকি কোনও টাকাও খরচ করতে হবে না। সরকার নাগরিকদের তাদের নামে কটা ইস্যু করা সিম রয়েছে, তা সম্পর্কে জানতে একটি সুবিধা দেয়।

আপনার নাম জালিয়াতি করে ক'টা ফোন নম্বর চলছে? জানুন সরকারি এই পোর্টালে
| Updated on: Jan 31, 2024 | 8:35 PM
Share

আপনার নামে মোট কতগুলো সিম তোলা আছে, তা কি জানেন? এবার নিশ্চয়ই ভাবছেন যে, আপনার আধার কার্ড দিয়ে একটাই সিম শুধু আপনার নামে তোলা। কিন্তু আদতে তা নয়। যে হারে সাইবার জালিয়াতির পরিমান বেড়েছে, তাতে আপনার নামে অসংখ্য সিম কার্ড তুলে তা ভুল কাজে ব্যবহার করা স্ক্যামারদের কাছে খুব সহজ। তার সেই সিমকে কাজে লাগিয়েই স্ক্যামাররা বিভিন্ন ধরনের জালিয়াতি করবে। কিন্তু বিপদে পড়বেন আপনি। তাই নিজেকে এই ধরনের ঝামেলা থেকে মুক্ত রাখতে, আপনার নামে কতগুলি সিম ইস্যু করা হয়েছে, তা জেনে নিন।

এই সরকারি পোর্টাল খুলুন…

আপনি যদি জানতে চান আপনার নামে কয়টি সিম ইস্যু করা হয়েছে, তাহলে তার জন্য কোথাও যেতে হবে না। এমনকি কোনও টাকাও খরচ করতে হবে না। সরকার নাগরিকদের তাদের নামে কটা ইস্যু করা সিম রয়েছে, তা সম্পর্কে জানতে একটি সুবিধা দেয়। সরকারের সঞ্চার সাথী পোর্টালের (Sanchar Saathi portal) সাহায্যে আপনি এই তথ্য জানতে পারবেন।

কীভাবে জানতে পারবেন?

1. আপনার নামে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার আছে তা জানতে, আপনাকে সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে।

2. এখানে হোম স্ক্রিনে আপনি Citizen Centric Services-এর অপশন পাবেন।

3. এরপর আপনাকে Know Your Mobile Connections-এ ক্লিক করতে হবে।

4. এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।

5. মোবাইল নম্বর দেওয়ার পর, আপনাকে ক্যাপচা লিখতে হবে।

6. এরপরে আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে।

7. OTP প্রবেশ করার পরে, আপনাকে Log In-এ ক্লিক করতে হবে।

8. এবার একটি নতুন পেজ খুলবে।

9. এখানে আপনি আপনার নামে রেজিস্টার করা মোবাইল নম্বরের পাশে 1,2,3 বা 4 নম্বর লেখা দেখতে পাবেন। এই সংখ্যার মানে হল, আপনার নামে ততগুলি নম্বর রেজিস্টার করা আছে।

10. নীচে আপনি আপনার নামে রেজিস্টার নম্বরও দেখতে পাবেন।

Follow Us