AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সস্তা রেটে হোটেল বা ফ্লাইট টিকিট পাওয়ার ট্রিকস বাতলে দেবে Google, আপনি জানতেন?

Google Flights Feature: ফ্লাইটের টিকিট অনেকটাই বেশি হয়। ফলে অনেকে যাওয়ার প্ল্যান করেও গিয়ে উঠতে পারেন না। কিন্তু আপনি তার জন্য Google Flight ব্যবহার করতে পারেন। এতে সব সময়ই ফ্লাইটের উপর প্রচুর ছাড় দেওয়া হয়। এতে আপনি সহজেই সস্তা ফ্লাইট এবং হোটেলগুলি খুঁজে পাবেন। জেনে নিন কীভাবে এই ফিচারটি কাজ করে?

সস্তা রেটে হোটেল বা ফ্লাইট টিকিট পাওয়ার ট্রিকস বাতলে দেবে Google, আপনি জানতেন?
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 6:23 PM
Share

ঘুরতে যেতে পছন্দ করেন, এদিকে যাতায়াতেই বেশিরভাগ সময় চলে যায়। অথচ অত ছুটিও পাওয়া যায় না অফিস থেকে। ফলে ফ্লাইট ছাড়া উপায়ও নেই। কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছিয়ে যাওয়া যায় গন্তব্যে। এবার প্রশ্ন হল ফ্লাইটের টিকিট অনেকটাই বেশি হয়। ফলে অনেকে যাওয়ার প্ল্যান করেও গিয়ে উঠতে পারেন না। কিন্তু আপনি তার জন্য Google Flight ব্যবহার করতে পারেন। এতে সব সময়ই ফ্লাইটের উপর প্রচুর ছাড় দেওয়া হয়। এতে আপনি সহজেই সস্তা ফ্লাইট এবং হোটেলগুলি খুঁজে পাবেন। জেনে নিন কীভাবে এই ফিচারটি কাজ করে?

Google Flights-এ কীভাবে অফার পাবেন?

প্রথমে Google Flights-এ যান এবং তারপর departure city or airport অপশনে ক্লিক করুন। আপনি চাইলে গন্তব্য এবং তারিখও (destination and date) লিখতে পারেন। এছাড়াও আপনি popular destination list-এ ক্লিক করে আপনার গন্তব্য খুঁজে নিতে পারেন। তবে destination-টি খালি রাখারই চেষ্টা করুন। এর পরে উপরে থেকে আপনার ticket type সিলেক্ট করুন। এটি one-way, রাউন্ড ট্রিপ (round trip) বা বহু-শহর (multi-city) হতে পারে। এছাড়াও আপনি স্টপ, এয়ারলাইন বা সময়ে ক্লিক করে আপনার দেওয়া সমস্ত তথ্য ফিল্টার করতে পারবেন।

আপনার ফ্লাইটের তারিখ সিলেক্ট করতে ক্যালেন্ডারে ক্লিক করুন। ফ্লাইটের দাম 24 ঘন্টায় প্রায় একবার আপডেট করা হয়। এখন এক্সপ্লোর বোতামে ক্লিক করুন। এখানে অপশনের সংখ্যা সহ একটি ম্যাপ আসবে। এখানে আপনি জাতীয় এবং আন্তর্জাতিক উভয় গন্তব্যে ছাড় পাবেন। আর সেই ফ্লাইটের সর্বনিম্ন দাম দেখানে হবে। এখানে আপনি পাশে কিছু জনপ্রিয় জায়গাও দেখতে পাবেন।

আপনি যদি হোটেল খুঁজতে চান, তবে আপনাকে উপরের ফিল্টার থেকে ‘হোটেল (Hotel)’ সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনি সার্চ বারে গিয়ে আপনার গন্তব্যটি লিখতে পারেন। Google আপনাকে সেই অনুযায়ী হোটেল দেখাবে। এক্সপ্লোর ট্যাবে ক্লিক করে, আপনি হোটেলের তালিকা দেখতে পাবেন। আপনি স্টার রেটিং, দাম এবং রিভিউ দিয়েও খুঁজতে পারেন।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?