Free WiFi পেলেই গেম-সিনেমায় ডুব দেন? কী কী বিপদ অপেক্ষা করছে দেখুন
Free WiFi Safety Tips: ফ্রি-এর ওয়াইফাই মানেই মোবাইলে ডাউনলোড করে ফেলেন বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ আরও কত কী। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার আগে আপনার দুবার চিন্তা করা উচিত। নাহলে অনেক বড় বিপদের মুখে পড়তে হতে পারে।

আজকাল বেশিরভাগ শপিং মল থেকে শুরু করে, বিভিন্ন পার্কে কিংবা স্টেশনে ফ্রি ওয়াইফাই এর সুবিধা রাখা হয়। আর সেই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে ভিড় জমে অনেক মানুষের। ফ্রি-এর ওয়াইফাই মানেই মোবাইলে ডাউনলোড করে ফেলেন বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ আরও কত কী। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তাহলে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার আগে আপনার দুবার চিন্তা করা উচিত। নাহলে অনেক বড় বিপদের মুখে পড়তে হতে পারে।
ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের অসুবিধা কী কী?
নিরাপত্তা বা সিকিওরিটি: ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কগুলি অনেক ক্ষেত্রেই নিরাপদ নয়। এর মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনের ডেটা অ্যাক্সেস করতে পারে। ফলে আপনি জানতেও পারবেন না আর আপনার ব্যক্তিগত তথ্য, যেমন ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং ইমেল ঠিকানা চুরি হয়ে যাবে।
ভাইরাস এবং ম্যালওয়্যার: ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কে ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটাই বেশি। এটি আপনার ডিভাইসের ক্ষতি করতে পারে বা আপনার ডেটা চুরি হতে পারে। শুধু তাই নয়, এমনকী ফোনটিও ধীরে কাজ করতে শুরু করবে।
স্প্যাম এবং বিজ্ঞাপন: ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ডিভাইসে স্প্যাম এবং বিজ্ঞাপন আসার সম্ভাবনা বেশি। এতে আপনার ফোনের সমস্ত অ্যাপ ঠিকভাবে কাজ করবে না। বারবার হ্যাং হবে। এমনকী ফোন গরমও হয়ে যেতে পারে।
ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার সময় সতর্ক থাকুন:
- আপনি যদি ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করেন, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখুন। আপনার ডিভাইসে নিরাপত্তা সফ্টওয়্যার ইনস্টল করুন।
- আপনার ডিভাইসে ফায়ারওয়াল চালু করুন।
- আপনার ক্রেডিট কার্ড নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ শেয়ার করবেন না।
- শুধুমাত্র বিশ্বস্ত Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করুন। যেহেতু জালিয়াতির ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। তাই আপনাদের অনেক দিন থেকেই সাবধান থাকতে হবে। নাহলে সামান্য ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার ফলেও আপনার ফোনের সমস্ত ডেটা হ্যাকারদের কাছে পৌঁছিয়ে যেতে পারে।
