AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভুল PAN কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে Aadhaar, ডিলিঙ্ক করে এখনই সংশোধন দরকার, না হলে বড় বিপদ!

PAN Aadhaar Delink: সোশ্যাল মিডিয়ায় টুইটার ব্যবহারকারীরা দাবি করছেন, তাঁদের PAN ও Aadhaar লিঙ্কিং সঠিক ভাবে হয়নি। তাই, তাঁরা বারংবার লিঙ্কিংয়ের চেষ্টা করেও অসফল হচ্ছেন। কী কারণে এমনটা হতে পারে, তা জেনে নিন।

ভুল PAN কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে Aadhaar, ডিলিঙ্ক করে এখনই সংশোধন দরকার, না হলে বড় বিপদ!
PAN ও Aadhaar ভুল ভাবে লিঙ্ক হলে, তা ডিলিঙ্ক করাটা জরুরি।
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 2:40 PM
Share

PAN ও Aadhaar লিঙ্কিংয়ের সময়সীমা দেশে 31 মার্চ থেকে পিছিয়ে 30 জুন হয়ে গিয়েছে। যাঁরা এই সময়কালের মধ্যে Aadhaar কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন না, তাঁদের PAN কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনাকে একাধিক আর্থিক জটিলতার মধ্যে পড়তে হবে। যদিও এর মধ্যে অনেকেই অভিযোগ জানিয়েছেন, প্যান ও আধার লিঙ্ক করতে গিয়ে তাঁদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। টুইটারে অধিকাংশ মানুষই দাবি করেছেন, তাঁদের Aadhaar কার্ডটি ভুল PAN নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তার ফলে লিঙ্কিংয়ের প্রক্রিয়াটি সঠিক ভাবে সম্পন্নও হচ্ছে না। সঠিক উপায়ে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার আগে আপনাকে ভুল PAN-এর সঙ্গে আধার কার্ড ডিলিঙ্ক করতে হবে। তারপরে নতুন করে দুই পরিচয়পত্রের লিঙ্ক করতে হবে। আপনার সঙ্গেও এমনটা হয়েছে? নাকি আদৌ এমনটা আপনার সঙ্গে হয়েছে কি না, ধরতেই পারছেন না? PAN ও Aadhaar কখন ডিলিঙ্ক করতে হবে, সেটা আগে জেনে নিন।

PAN ও Aadhaar কখন ডিলিঙ্ক করবেন?

1) নকল PAN কার্ড থাকলে – আপনার প্যান কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে PAN ও Aadhaar আপনাকে ডিলিঙ্ক করতেই হবে। মূলত, প্রতারকরা আপনার প্যান নম্বর ব্যবহার করে একাধিক প্রতারণামূলক কাজে লিপ্ত থাকে। তার মধ্যে অন্যতম হল লোন নেওয়া। মনে রাখবেন, ডুপ্লিকেট PAN Card ব্যবহার করলে মোটা টাকার জরিমানা দিতে হতে পারে।

2) একাধিক PAN কার্ড থাকলে – আধার ও প্যান ডিলিঙ্ক করতে হতে পারে, যদি আপনার PAN Numberটি অন্য কোনও মানুষের কাছেও থাকে। আগের কারণটির মতোই কিছুটা। তবে, PAN নম্বর একাধিক হওয়ার মূল কারণ প্রতারণার থেকেও বেশি এনরোলমেন্ট প্রক্রিয়ার জন্য। এক্ষেত্রে আপনাকে বেশ ভাল টাকাই জরিমানা দিতে হতে পারে যদি এমনটা হয়ে থাকে আপনার সঙ্গে।

3) ভুল লিঙ্কিং করলে – এই মুহূর্তে দেশের এত সংখ্যক মানুষ PAN ও Aadhaar লিঙ্ক করছেন, অনেকেই ভুল লিঙ্কিংয়ের শিকার হয়েছেন। তাই, ভুল ভাবে যদি আধার ও প্যান লিঙ্ক হয়, তাহলে আপনাকে তা অতি অবশ্যই ডিলিঙ্ক করতে হবে। যাতে ট্যাক্স ফাইলিংয়ের সময় কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।

4) ভুয়ো PAN কার্ড থাকলে – অনেকের কাছেই তাঁদের অজান্তেই জাল প্যান কার্ড চলে আসে। আর সেই ভুয়ো এবং অস্তিত্বহীন প্যান কার্ড অনেকে আধারের সঙ্গে লিঙ্ক করে ফেলেন। এরকম পরিস্থিতিতে যে কোনও আইনি জটিলতা এড়াতে আপনার PAN ও Aadhaar ডিলিঙ্ক করা জরুরি।

5) প্রযুক্তিগত সমস্যা হলে – ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টাল থেকে টেকনিক্যাল কোনও সমস্যা দেখা দিলেও ভুল ভাবে প্যান ও আধার লিঙ্ক হয়। সেক্ষেত্রে আপনাকে PAN ও Aadhaar ডিলিঙ্ক করে না নতুন ভাবে লিঙ্ক করতে হবে।

PAN ও Aadhaar ডিলিঙ্ক করার জন্য কী-কী দরকার?

* প্যান কার্ডের কপি।

* আধার কার্ডের কপি।

* অভিযোগ পত্রের কপি।

* পোস্টাল ঠিকানার ডকুমেন্ট।

* ইমেল আইডি।

PAN ও Aadhaar ডিলিঙ্ক করবেন কীভাবে?

1) একই PAN Number যদি একাধিক মানুষের কাছে থাকে

* PAN সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করুন।

* আপনার এবং অন্যান্য আর যাঁদের কাছে আপনার প্যান নম্বর রয়েছে, তাঁদের শনাক্তকরণের অনুরোধ করুন।

* ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জরুরি তথ্যগুলি দিয়ে দিন।

* প্রসেসিং হওয়ার পর আপনার প্যান নম্বর আরও যাঁদের কাছে ছিল, তাঁরা নতুন প্যান কার্ড পাবেন।

2) বাতিল PAN কার্ডের সঙ্গে যদি Aadhaar লিঙ্ক হয়ে যায়

* ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মোবাইল অ্যাপ থেকে CBN কোয়্যারি ব্যবহার করে PAN কার্ড স্টেটাস চেক করুন।

* এখন যদি দুটো PAN কার্ডই অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে সেগুলি ইতিমধ্যেই ডি-ডুপ্লিকেশনের আন্ডারে রয়েছে কি না, দেখে নিন। যদি থাকে, তাহলে ইনকাম ট্যাক্স অ্যাসেসিং অফিসারের সঙ্গে যোগাযোগ করুন।

* ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে জরুরি ডকুমেন্টগুলি সাবমিট করুন।

3) আপনার PAN যদি অন্যের Aadhaar-এর সঙ্গে লিঙ্ক হয়ে যায়

* PAN সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করুন।

* ITBA বা ইনকাম ট্যাক্স বিজ়নেস অ্যাপ্লিকেশন থেকে RCC বা রিজিওনাল কম্পিউটার সেন্টারের মাধ্যমে অডিট লগ সংগ্রহ করুন।

* ভুল লিঙ্কিংয়ের কারণটি খুঁজে বের করার চেষ্টা করুন। ডিলিঙ্কিংয়ের প্রয়োজন আছে কি না, সেটা বিবেচনা করুন।

* ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে জরুরি ডকুমেন্টগুলি সাবমিট করুন।

JAO (জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসার)-এর কাছে PAN-Aadhaar ডিলিঙ্কিংয়ের রিকোয়েস্ট সাবমিট করুন

ই-ফাইলিং পোর্টাল অনুযায়ী, আপনার Aadhaar যদি ভুল PAN-এর সঙ্গে লিঙ্ক হয়ে যায়, তাহলে “JAO (জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসার)-এর কাছে আধার ওপ্যান ডিলিঙ্ক করার একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। ডিলিঙ্কিং করার আধার লিঙ্কিংয়ের রিকোয়েস্ট সাবমিট করে দিন পেমেন্ট করে দিয়ে, যদি তা না হয়ে থাকে।”

আপনার জুরিসডিকশনাল অ্যাসেসিং অফিসার কে, তা জানতে কী করবেন?

ই-ফাইলিং পোর্টালে যেতে হবে আপনাকে। সেখানে Go to My Profile-এ গিয়ে ক্লিক করতে হবে Jurisdictional ডিটেলস-এ। এই কাজটি করে ফেলার পরেই আপনি ই-পোর্টাল থেকে ইমেলের মাধ্যমে JAO অফিসিয়ালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Follow Us