ভারতে লঞ্চ হয়েছে আসুসের নতুন স্মার্টফোন আসুস ৮জেড (Asus 8z)। এই ফোন গত বছর ইউরোপ এবং তাইওয়ানে লঞ্চ হয়েছিল জেনফোন ৮ (ZenFone 8) নামে। আসুসের নতুন ফোনে (Asus new Phone) রয়েছে একটি ৫.৯ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা এবং একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। এছাড়াও আসুস জেড৮ ফোনে রয়েছে তিনটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনগুলিতে রয়েছে OZO Audio Zoom এবং নয়েজ রিডাকশান বা আশপাশের শব্দ কমানোর প্রযুক্তি। ভিডিয়ো রেকর্ডিংয়ের সময় চারপাশের অপ্রয়োজনীয় শব্দ কমাতে সাহায্য করে এই ফিচার।
ভারতে আসুস ৮ জেড ফোনের দাম এবং উপলব্ধতা
ভারতে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। হরাইজন সিলভার এবং অবসিডিয়ান ব্ল্যাক, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আসুস ৮জেড ফোন। আগামী ৭ মার্চ দুপুর ১২টা থেকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে।
আসুস ৮জেড ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১১ এবং ZenUI 8- এর সাহায্যে।
এই ফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস।
এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি LPDDR5 র্যাম।
আসুস ৮ জেড ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে একটি ১২ মেগাপিক্সেলের সোনি আইএমএলস৫৬৫ সেকেন্ডারি সেনসরও রয়েছে। এখানে আবার যুক্ত রয়েছে আলট্রা ওয়াইড লেন্স।
এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৬৬৩ সেলফি ক্যামেরা সেনসর।