
ওপ্পো (Oppo) সংস্থার নতুন স্মার্টফোন ওপ্পো কে১০ (Oppo K10) লঞ্চ হবে ভারতে। সম্প্রতি সংস্থার তরফে তেমনই আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টেও (Flipkart) বলা হয়েছে যে ভারতে একটি নতুন ওপ্পো ফোন লঞ্চ হতে চলেছে যা ওপ্পোর লেটেস্ট ‘কে’ সিরিজের অন্তর্ভুক্ত হবে। এই প্রথম ওপ্পো ‘কে’ সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হবে। গত বছর চিনে লঞ্চ হয়েছিল ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি ফোন। অনুমান তার আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১০ সিরিজ। সম্প্রতি ওপ্পো ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে যে ভারতে লঞ্চ হবে ওপ্পো কে১০। ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে, ১৬ মার্চ এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। যদিও ওপ্পো সংস্থার তরফে এখনও এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে ভারতে যে ওপ্পো কে১০ ফোন লঞ্চ হবে সেটা নিশ্চিত। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ওপ্পো কে১০ ফোন লঞ্চ হয়েছিল মিডিয়াটেক ডিমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর নিয়ে। হয়তো এই প্রসেসর থাকতে পারে ওপ্পো কে১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টেও। তবে এই প্রসঙ্গে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।
ভারতে ওপ্পো কে১০ ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে?
টিপস্টার যোগেশ বরার জানিয়েছেন, ভারতে ওপ্পো কে১০ ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে ওপ্পো সংস্থা এখনও তাদের আসন্ন এই স্মার্টফোনের দাম প্রসঙ্গে কিছু জানায়নি।
ওপ্পো কে১০ ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন
অনুমান ওপ্পো কে৯ ৫জি এবং ওপ্পো কে৯ প্রো ৫জি- এই দুই ফোনের তুলনায় উন্নত ও আধুনিক ফিচার থাকবে ওপ্পো কে১০ ফোনে।
আরও পড়ুন- Budget Smartphone: ভারতে নতুন বাজেট ফোন লঞ্চ করেছে আইটেল সংস্থা, দাম কত এই ফোনের?