AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রিয়েলমি জিটি ৫জি: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার

১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। ৬.৪৩ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

রিয়েলমি জিটি ৫জি: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য ফিচার
ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
| Updated on: Jun 13, 2021 | 6:54 PM
Share

৩১ মে ভারতে লঞ্চ হবে রিয়েলমির নতুন স্মার্টফোন এক্স৭ ম্যাক্স ৫জি। এর সঙ্গেই শোনা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি নাকি ভারতে আসছে রিয়েলমির আর একটি ফোনের ৫জি ভ্যারিয়েন্ট। সূত্রের খবর, রিয়েলমি জিটি ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। ইউরোপেও খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে ভারতেও আসতে চলেছে এই ফোন। যদিও রিয়েলমির তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে জিটি ৫জি মডেলের ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি। মাঝে একবার অবশ্য শোনা গিয়েছিল, মে মাসের শুরুর দিকেই এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে তা পিছিয়ে গিয়েছে।

এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 888 প্রসেসর। ফাস্ট মেমোরি এবং স্পিডের জন্য এই ফোনে থাকতে পারে LPDDR5 এবং UFS 3.1। এই ফিচারের সাহায্যে স্ন্যাপড্রাগন চিপে ফাস্ট মেমোরি স্পিড সাপোর্ট থাকবে। এছাড়াও থাকতে পারে ৬৫ ওয়াটের সুপারডার্ট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। ইতিমধ্যেই রিয়েলমি জিটি সিরিজের বেশ কিছু মডেল অন্যান্য দেশে লঞ্চ হয়েছে। বেস মডেল ছাড়াও রিয়েলমি জিটি নিও এবং রিয়েলমি জিটি নিও ফ্ল্যাশ এডিশন, এইসব মডেলও লঞ্চ হয়েছে।

রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে রিয়েলমি জিটি ৫জি ফোনের বর্তমান স্ট্যাটাস ‘কামিং সুন’। অর্থাৎ এই ফোন যে ভারতে লঞ্চ হবে সেটা স্পষ্ট। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। রিয়েলমি ৫জি সামিট ইভেন্টের পেজেও এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে। রিয়েলমি ৫জি সামিট ইভেন্ট আয়োজিত হবে আগামী ৩ জুন। ভারতে এই ইভেন্ট হবে ১০ জুন। রিয়েলমি সংস্থার তরফে এখনও কিছু না জানালেও, বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন জুন মাসেই ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ৫জি মডেল।

রিয়েলমি জিটি ৫জি ফোনের সম্ভাব্য ফিচার-

১। এই ফোনের ডিসপ্লে রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। ফোনের ব্যাটারি হতে পারে ৪৫০০mAh। তার সঙ্গে থাকতে পারে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

২। ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। ৬.৪৩ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। এই ডিসপ্লেতে থাকতে পারে FHD প্লাস রেসোলিউশন। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আরও পড়ুন- জুন মাসেই ভারতে রিয়েলমি সি২৫এস ফোন লঞ্চের সম্ভাবনা, পকেট ফ্রেন্ডলি এই ফোনে কী কী ফিচার থাকতে পারে?

৩। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে এই স্মার্টফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট থাকতে পারে। এছাড়া ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকতে পারে এই ফোনে।

Follow Us