AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Buds Q2: ২৪ জুন ভারতে লঞ্চ হবে রিয়েলমির এই ইয়ারবাড

আপাতত রিয়েলমির এই ইয়ারবাডসের যে টিজার প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে সাদা এবং নীল রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ২৪ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে এই ইয়ারবাডস।

Realme Buds Q2: ২৪ জুন ভারতে লঞ্চ হবে রিয়েলমির এই ইয়ারবাড
এর আগে পাকিস্তানে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই ইয়ারবাড।
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 9:38 PM
Share

ভারতে রিয়েলমি বাডস কিউ২ লঞ্চ হবে আগামী ২৪ জুন। ওই একই দিনে রিয়েলমির ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হবে রিয়েলমি নারজো ৩০ সিরিজ এবং একটি ৩২ ইঞ্চির স্মার্ট টিভি। চলতি বছর এপ্রিল মাসে পাকিস্তানে লঞ্চ হয়েছিল রিয়েলমির এই TWS ইয়ারফোন। এবার ভারতে লঞ্চ হওয়ার পালা। এই ইয়ারবাডসের সঙ্গেই থাকবে চার্জিং কেস। শোনা গিয়েছে, ২০ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক থাকবে।

রিয়েলমি বাডস কিউ২- তে থাকবে এনভারনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ইএনসি ফিচার সাপোর্ট। মূলত ফোনকলের ক্ষেত্রে এই ফিচার কাজে লাগে। এছাড়াও এখানে থাকবে একটি বিশেষ গেম মোড। ইএনসি ফিচারের পাশাপাশি এই ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারও থাকবে। এই এএনসি ফিচার কিন্তু পাকিস্তানে লঞ্চ হওয়া ইয়ারবাডসে ছিল না।

আপাতত রিয়েলমির এই ইয়ারবাডসের যে টিজার প্রকাশ হয়েছে সেখানে দেখা গিয়েছে সাদা এবং নীল রঙে পাওয়া যাবে এই ইয়ারবাডস। ২৪ জুন ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে লঞ্চ হবে এই ইয়ারবাডস। পাকিস্তানে যখন এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল তার দাম ছিল ভারতীয় মুদ্রায় ২৯৯৯ টাকা। অনুমান, ভারতীয় ভ্যারিয়েন্টের দাম এর আশপাশেই থাকবে।

রিয়েলমি বাডস কিউ২- এর সম্ভাব্য ফিচার

১। পাকিস্তানের মডেলের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইনে মিল থাকবে। বলা হচ্ছে, চার্জিং কেস- সহ এই ইয়ারবাডসের ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক লাইফ থাকবে। নাহলে এক একটি ইয়ারবাড ৫ ঘণ্টা করে প্লেব্যাক লাইফ দেবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা।

২। এই ইয়ারবাডসে থাকবে একটি নতুন গেম মোড। এই ফিচারের সাহায্যে low latency of 88ms সুবিধা পাওয়া যাবে। অডিয়ো থেকে ভিডিয়োতে যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। গান চালানো বা বন্ধ করা এবং কল রিসিভ করা বা শেষ করার জন্য টাচ কন্ত্রোল সাপোর্ট থাকবে এই ইয়ারবাডসে। এই টাচ কন্ট্রোল গেমিং মোডের ক্ষেত্রেও কাজ করবে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন কীভাবে?

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?