AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কম দামে Realme Pad X লঞ্চ হল ভারতে, তাক লাগানো ফিচার ও স্পেসিফিকেশন

Realme Pad X Price And Specifications: রিয়েলমি ভারতে একটি দুরন্ত ট্যাবলেট নিয়ে হাজির হল। সেই রিয়েলমি প্যাড এক্স-এর দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

কম দামে Realme Pad X লঞ্চ হল ভারতে, তাক লাগানো ফিচার ও স্পেসিফিকেশন
Realme Pad X: কম দামের দুরন্ত ট্যাবলেট।
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 11:20 PM
Share

অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ করে গেল Realme Pad X। চিনে এই ট্যাবলেট অনেক আগেই লঞ্চ করে গিয়েছিল। তার ভারতীয় কাউন্টার পার্টটি খুব একটা আলাদা নয়। রিয়েলমির এই লেটেস্ট ট্যাবলেটে রয়েছে একটি Snapdragon 695 5G প্রসেসর। রয়েছে একটি 8,340mAh ব্যাটারি, যা 33W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে। মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে এই ট্যাবলেটের, তাদের মধ্যে বেস 4GB/64GB ওয়াইফাই মডেলটির দাম 19,999 টাকা। আগামী 1 অগস্ট থেকে এই ট্যাবলেট ক্রয় করতে পারবেন উপভোক্তারা। গ্লোয়িং গ্রে এবং গ্লেসিয়ার ব্লু – এই দুই কালার ভ্যারিয়েন্টে কেনা যাবে ট্যাবলেটটি।

Realme Pad X: ডিজ়াইন ও ডিসপ্লে

Realme Pad X-এর ডিজ়াইন পাতলা করা হয়েছে। এতে সিমেট্রিক্যাল বেজ়েল দেওয়া হয়েছে। সেই সঙ্গেই রয়েছে ফ্ল্যাট এজেস এবং টপ-সেন্টার্ড ফ্রন্ট ক্যামেরা। একটি 10.95 ইঞ্চির ফুল HD+ LCD স্ক্রিন দেওয়া হয়েছে, যার পিক ব্রাইটনেস 450 নিটস, স্ক্রিন টু বডি রেশিও 85% এবং ভিডিয়ো কালার এনহ্যান্সমেন্টের জন্য এতে রয়েছে 01 আলট্রা ভিসন ইঞ্জিন।

Realme Pad X: ক্যামেরা

এই রিয়েলমি ট্যাবলেটের পিছনে রয়েছে একটাই মাত্র 13MP ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে একটি 8MP 105 ডিগ্রি আলট্রা-ওয়াইড ক্যামেরা। এই ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা সেটআপ 30fps-এ 1080P ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে।

Realme Pad X: প্রসেসর ও সফটওয়্যার

পারফরম্যান্সের দিক থেকে Realme Pad X-এ রয়েছে একটি Snapdragon 695 5G প্রসেসর, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত RAM, 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM এবং 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। সফ্টওয়্যারের দিক থেকে এই ট্যাবলেট Android 12 ভিত্তিক Realme UI 3.0 অপারেটিং সিস্টেমের দ্বারা চালিত। অত্যন্ত শক্তিশালী একটি 8,340mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ট্যাবে, যা 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির দিক থেকে এতে রয়েছে 5G, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0 এবং একটি টাইপ-সি চার্জিং পোর্ট।

Realme Pad X: দাম ও উপলব্ধতা

মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ট্যাবলেট ভারতে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 4GB/64GB ওয়াইফাই ওনলি মডেলের দাম 19,999 টাকা, 4GB/64GB 5G মডেলটির দাম 25,999 টাকা এবং সর্বশেষ হাই-এন্ড 6GB/128GB 5G মডেলটির দাম 27,999 টাকা। 1 অগস্ট ঠিক দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট থেকে এই ট্যাবলেট ক্রয় করা যাবে। সেদিন এই প্রতিটি মডেলেই থাকছে 2,000 টাকা করে ছাড়।

Follow Us