AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aliens Stealing Human Sperms: পৃথিবীতে ছড়িয়ে পড়তে মাঝরাতে মানুষের স্পার্ম চুরি করছে এলিয়েনরা, দাবি UFO বিশেষজ্ঞের

Aliens Stealing Human Sperms: এক UFO বিশেষজ্ঞ দাবি করেছেন, এলিয়েনদের নজর শুধু মানুষের উপর নয়, তাদের প্রজনন ব্যবস্থার উপরেও। কারণ, তাদের লক্ষ্য হল মানুষের মতো হাইব্রিড এলিয়েনদের একটি বাহিনী তৈরি করা এবং তাদের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া।

Aliens Stealing Human Sperms: পৃথিবীতে ছড়িয়ে পড়তে মাঝরাতে মানুষের স্পার্ম চুরি করছে এলিয়েনরা, দাবি UFO বিশেষজ্ঞের
নিজেদের হাইব্রিড মানুষের রূপ দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়তে চাইছে এলিয়েনরা, দাবি UFO বিশেষজ্ঞের।
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 6:46 PM
Share

Aliens Latest News: অন্য গ্রহে কি সত্যিই প্রাণ আছে? আদৌ কি ভিনগ্রহী বা এলিয়েনদের অস্তিত্ব রয়েছে? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। অনন্তকাল ধরে এই আলোচনা চলে আসছে, তৈরি হয়েছে সিনেমাও। বিভিন্ন সময়ে গবেষকরা তাঁদের গবেষণার ভিত্তিতে UFO এবং সেই সংক্রান্ত একাধিক বিষয়ে আপডেটগুলি শেয়ার করেন। সম্প্রতি এক UFO বিশেষজ্ঞ এমনই দাবি করেছেন, যা শুনে সত্যিই তাজ্জব হয়ে যেতে হয়। ওই বিশেষজ্ঞ দাবি করেছেন, এলিয়েনদের নজর শুধু মানুষের উপর নয়, তাদের প্রজনন ব্যবস্থার উপরেও। মধ্যরাতে পৃথিবীতে মানুষের শুক্রাণু (Sperms) ও ডিম্বাণু (Eggs) চুরি করে নিজেদের হিউম্যান হাইব্রিড (Human Hybrids) তৈরির খেলায় মেতেছে এলিয়েনরা।

সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি রিপোর্ট অনুযায়ী, UFO এবং এলিয়েন বিশেষজ্ঞ কলিন সন্ডার্স (Colin Saunders) দাবি করেছেন যে এলিয়েনরা এখন মানুষের প্রজনন ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। কারণ, তাদের লক্ষ্য হল মানুষের মতো হাইব্রিড এলিয়েনদের একটি বাহিনী তৈরি করা। এই ধরনের হাইব্রিড এলিয়েন তৈরি করে, তাদের মাধ্যমেই পৃথিবী দখল করার ছক কষছে ভিনগ্রহীরা, এমনটাই দাবি কলিন সন্ডার্সের।

ওই UFO বিশেষজ্ঞ আরও দাবি করেছেন, এলিয়েনদের এই পরিকল্পনা সম্পর্কে মানুষ মোটেও সচেতন নয়। আর সেখানেই সবথেকে ভয়ঙ্কর বিষয়টির কথা জানিয়েছেন সন্ডার্স। তাঁর আতঙ্ক, কোন দিন মানুষের বাড়িতে মানুষের রূপ ধারণ করেই ঘোরাফেরা করবে এলিয়েনরা, মানুষ সে দিন তা হয়তো বুঝতেও পারবেন না। তাঁর গবেষণা সম্পর্কে কলিন একটি বইও লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, হাইব্রিড এলিয়েনগুলি দেখতে মানুষের মতোই।

তিনি আরও দাবি করেছেন যে, যাঁরা এলিয়েনদের দ্বারা অপহৃত হওয়ার কথা বলেন, তাঁরাও আসলে ভিনগ্রহীদের এই পরিকল্পনারই অংশ। এলিয়েনরা পৃথিবী থেকে মানুষকে অপহরণের পর কী করে, সেই বিষয়টাও জানালেন তিনি। বললেন, ভিনগ্রহীরা পৃথিবী থেকে মানুষকে নিয়ে যায় এবং সেখানে তাঁদের নিয়ে গিয়ে শুক্রাণু ও ডিম্বাণু বের করে নেয়।

কলিন সন্ডার্সের বক্তব্য, এলিয়েনরা মানুষের স্পার্ম ও এগস অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণুর মিশ্রণ করে একটি মানব-এলিয়েন হাইব্রিড তৈরি করে। তিনি আরও বলছেন যে, এই নতুন প্রজাতি আমাদের মধ্যেই বসবাস করতে পারে, যা আমাদের ধারণারও বাইরে। আর এক UFO বিশেষজ্ঞ রবার্ট পুলমেও বিশ্বাস করেন যে, ধীরে-ধীরে পৃথিবীতে এলিয়েনদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা আমাদের মধ্যেই থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বলে আরও যোগ করলেন রবার্ট।

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?