Chandrayaan 3: মুন ওয়াকে ব্যস্ত ‘প্রজ্ঞান’ রোভারে রয়েছে অনেক যন্ত্রাংশ, চন্দ্রপৃষ্ঠে কে কোন তথ্য সংগ্রহ করছে জানেন?

Chandrayaan 3 Scientific Instruments: চন্দ্রযান-3-এ কতগুলি ডিভাইস লাগানো হয়েছে এবং চাঁদে তাদের কাজ কী হবে? অনেকেই জানেন প্রত্যেকটি যন্ত্রের উদ্দেশ্য চাঁদে উপস্থিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা। কিন্তু কে কোন তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।

Chandrayaan 3: মুন ওয়াকে ব্যস্ত প্রজ্ঞান রোভারে রয়েছে অনেক যন্ত্রাংশ, চন্দ্রপৃষ্ঠে কে কোন তথ্য সংগ্রহ করছে জানেন?

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 26, 2023 | 6:06 PM

বুধবার 23 অগস্ট, সন্ধ্যা 5.55 মিনিটে চাঁদে অবতরণ করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার। নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3-এর ল্যান্ডার। এরপর রোভারটি 2 ঘন্টা 26 মিনিট পর চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। রোভার একটি 6-চাকার রোবট, যার সঙ্গে অনেক যন্ত্র যুক্ত। ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে। এর সঙ্গে সঙ্গে ভারত চাঁদের পৃষ্ঠে অবতরণকারী চতুর্থ দেশ হয়ে উঠেছে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনও চাঁদের পৃষ্ঠে পৌঁছেছে। চন্দ্রযান-3-এ কতগুলি ডিভাইস লাগানো হয়েছে এবং চাঁদে তাদের কাজ কী হবে? অনেকেই জানেন প্রত্যেকটি যন্ত্রের উদ্দেশ্য চাঁদে উপস্থিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা। কিন্তু কে কোন তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।

সায়েন্স পে-লোড কী কী রয়েছে?

  1. রেডিয়ো অ্যানাটমি অফ মুন বাউন্ড হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোসস্ফিয়ার (রম্ভা)
  2. চন্দ্র’স সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট (চেস্ট)
  3. ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ)
  4. লেজার রেট্রোফেক্টর অ্যারে (এলআরএ) রোভার
  5. আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার (এপিএক্সএস)
  6. লেজার ইনডিউজড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস) প্রপালসন মডিউল
  7. স্পেকট্রো-পোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ (শেপ)

ল্যান্ডার সেন্সরগুলি কী কী?

  1. লেজার ইনার্শিয়াল রেফারেন্সিং অ্যান্ড অ্যাক্সিলেরোমিটার প্যাকেজ
  2. কেএ-ব্যান্ড অল্টিমিটার
  3. ল্যান্ডার পোজ়িশন ডিটেকশন ক্যামেরা
  4. ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যাভয়ডেন্স ক্যামেরা
  5. লেজার অল্টিমিটার
  6. লেজার ডপলার ভেলোসিটিমিটার
  7. মাইক্রো স্টার সেন্সর ইনক্লাইনোমিটার অ্যান্ড টাচডাউন সেন্সর

কার কী কাজ?

ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA): এই যন্ত্রের কাজ চাঁদে ভূমিকম্প পরিমাপ করা। পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি চাঁদেও ভূমিকম্প হয়। এর গতি, গভীরতা ইত্যাদি তথ্য জানার জন্য এই ডিভাইসটি ল্যান্ডারে বসানো হয়েছে।

রম্ভা (RAMVA): এই যন্ত্রের কাজ হল মহাকাশের বায়ুমণ্ডল জানা। এই যন্ত্রটি চাঁদে উপস্থিত বিভিন্ন কণা, তাদের কতটা চার্জ আছে এবং তারা কীভাবে ছড়িয়ে আছে, কী গতিতে, কোথায় তারা নড়ছে এবং চাঁদের পৃষ্ঠে কী পরিবর্তন ঘটছে, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। রম্ভা চাঁদের আবহাওয়াও শনাক্ত করবে।

লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (LIBS): এই যন্ত্রের কাজ হল চাঁদের পৃষ্ঠে কম্পোজিশন অ্যানালিসিস করা।

লেজার রেট্রোফেক্টর অ্যারে (LRA): এটি একটি ছোট ডিভাইস, যার কাজ হল পৃথিবী থেকে প্রেরিত লেজারের আলোকে প্রতিফলিত করা এবং ফেরত পাঠানো। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারবেন পৃথিবী থেকে চাঁদ কত দূরে, ঘূর্ণন হার কত এবং চাঁদের কোন অংশে ল্যান্ডার রয়েছে।

আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার (এপিএক্সএস): এই যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারবেন চাঁদে রোভারের চারপাশে কী কী পদার্থ রয়েছে। যেমন Mg, Al, Si, K, Ca, Ti, Fe ইত্যাদি।

চন্দ্র’স সারফেস থার্মো ফিজিক্যাল এক্সপেরিমেন্ট (চেস্ট): এই যন্ত্রটির কাজ হল চাঁদের পৃষ্ঠের সাউথ পোলার রিজিয়নে থার্মাল প্রপার্ট পরীক্ষা করা।

স্পেকট্রো-পোলারিমেট্রি অফ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থ (শেপ): ভবিষ্যতে গবেষণায় কাজে লাগবে, এমন ধরনের কিছু তথ্য সংগ্রহ করে আনা।

এদিকে শনিবার, 26 অগস্ট, ইসরো রোভারটিকে নিয়ে একটি নতুন টুইট করেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, রোভারটি ল্যান্ডার ছেড়ে কিছুটা পথ এগিয়ে চলেছে। শনিবার সকালে সেই ল্যান্ডের স্থানটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ থেকে ফিরে ইসরোর দফতরে যান তিনি। সেখানেই জানান, চাঁদে পা রাখার অংশটিকে ‘শিবশক্তি’ হিসাবে চিহ্নিত করা হবে। ইসরো ভিডিয়োটির সঙ্গে লিখেছে, “শিবশক্তি পয়েন্টের আশপাশে ঘুরছে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরু কী রহস্য লুকিয়ে রেখেছে, সেগুলির সন্ধান করছে রোভারটি।’”