AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asteroids: গ্রিনল্যান্ডের পরিত্যক্ত অঞ্চলে আছড়ে পড়েছে গ্রহাণু! তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি

Asteroid Crashed into Earth: চারটি গ্রহাণু ধেয়ে আসছিল পৃথিবীর দিকে। তার মধ্যে সবচেয়ে ছোটটি আছড়ে পড়েছে গ্রিনল্যান্ডে।

Asteroids: গ্রিনল্যান্ডের পরিত্যক্ত অঞ্চলে আছড়ে পড়েছে গ্রহাণু! তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি
ছবি প্রতীকী। Photo Credit: Space.com
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 8:54 PM
Share

মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA) জানিয়েছিল যে পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে মোট চারটি গ্রহাণু (Asteroids)। তবে এর মধ্যে তিনটি গ্রহাণু পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও একটি গ্রহাণু আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। তিনটি গ্রহাণুর থেকে রক্ষা পেলেও একটি গ্রহাণু আছড়ে পড়েছে ধরিত্রীর বুকে। ১১ মার্চ এই গ্রহাণু ধাক্কা দিয়েছে পৃথিবীকে এবং সম্ভব আছড়ে পড়েছে গ্রিনল্যান্ডে। তবে মারাত্মক কোনও ক্ষয়ক্ষতি হয়নি এই গ্রহাণুর আঘাতে। এর আগে শোনা গিয়েছিল পৃথিবী থেকে মাত্র ২৮৯০ কিলোমিটার দূর দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু মাধ্যাকর্ষণ টানের কারণে, নিজের গতিপথ পরিবর্তন করে সরাসরি পৃথিবীকে ধাক্কা মেরেছে এই গ্রহাণু। তবে গ্রিনল্যান্ডে এই গ্রহাণু আছড়ে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বেশিরভাগ ক্ষেত্রেই বৈজ্ঞানিকরা বলে থাকেন যে পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু থেকে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। এক্ষেত্রেও জ্যোতির্বিজ্ঞানীদের তেমনটাই অনুমান ছিল। তবে পৃথিবীতে আছড়ে পড়ার পর সত্যিই বোঝা যাচ্ছে যে এইসব গ্রহাণুরা যদি কোনওভাবে নিজেদের গতিপথ পরিবর্তন করে পৃথিবীর বেশি কাছে চলে আসে তাহলে যথেষ্টই আতঙ্কের কারণ রয়েছে। কারণ পৃথিবীর বুকে সজোরে আছড়ে পড়তে পারে এই সমস্ত দিকভ্রষ্ট গ্রহাণু। আর সেগুলো ক্ষয়ক্ষতির সম্ভাবনাময় গ্রহাণু হয়, তাহলে তো কথাই নেই।

যে চারটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল সেগুলিকে পর্যবেক্ষণ করেছিল নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি। এর আওতায় কাজ করে প্ল্যানেটরি ডিফেন্স কো-অর্ডিনেশন অফিস কাজ করে। এই দুই সংগঠন একত্রে হাজার হাজার গ্রহাণু পর্যবেক্ষণ করে এবং তাদের থেকে রিয়েল-টাইমে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কেমন তা খতিয়ে দেখে। গত ১১ মার্চ পর্যবেক্ষণ করে দেখা গিয়েছিল যে চারটি গ্রহাণুর মধ্যে তিনটি গ্রহাণুর থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে চতুর্থ গ্রহাণু ২০২২ইবি৫- এর থেকে তীব্র মাত্রায় প্রভাব পড়ার কথা ছিল পৃথিবীতে। কারণ পৃথিবীর খুবই কাছাকাছি চলে এসেছিল এই গ্রহাণু। খুবই কম দূরত্বের ব্যবধানে পাশ কাটিয়ে চলে যাওয়ার কথা ছিল এই গ্রহাণুর। তবে তা না গিয়ে মাধ্যাকর্ষণ টানের প্রভাবে গতিপথ পরিবর্তন করে পৃথিবীতে আছড়ে পড়েছে ২০২২ইবি৫ গ্রহাণু।

বিজ্ঞানীরা বলছেন এই গ্রহাণুটিই ছিল ওই চারটির মধ্যে সবচেয়ে ছোট। মাত্র ১.২ মিটার চওড়া। ১২ মার্চ গ্রিনল্যান্ডের একটি পরিত্যক্ত এলাকায় এই গ্রহাণু আছড়ে পড়েছে। তবে আকার আয়তনে ছোট হওয়ায় এবং পরিত্যক্ত এলাকা হওয়ায় এই গ্রহাণু থেকে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ যাত্রায় এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।

আরও পড়ুন- Octopus: অক্টোপাসের পূর্বপুরুষদের বাস ডায়নোসর যুগেরও আগে! নতুন জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা

আরও পড়ুন- Europa Clipper Mission: বৃহস্পতির চাঁদ ইউরোপায় প্রাণের অস্তিত্ব খুঁজতে যাচ্ছে এসইউভি গাড়ির আয়তনের মহাকাশযান

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!